ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ৪৫৫ সূচক চড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পতনের ২৪ ঘন্টার মধ্যেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের দৌলতে এক লাফে ৪৫৫ সূচক বাড়ল সেনসেক্স। আর নিফটি বেড়েছে ১৫৮ সূচক। ফের ৭২ হাজারের গণ্ডিতে পৌঁছে গিয়েছে সেনসেক্স। পাশাপাশি নিফটি ২১ হাজার ৯০০-র গণ্ডি ছাড়িয়েছে। লাভের মুখ দেখায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরে এসেছে।

গতকাল সোমবার ৩৫৪ সূচক কমে ৭১,৭৩১.৪২ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর নিফটি বন্ধ হয়েছিল ২১,৭৭১ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে। ফলে এদিন বাজার খোলার দিকে তীক্ষ্ন নজর রেখে চলেছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে ২৪০ পয়েন্ট বাড়তি নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স। তবে সেই ধাজ্জা সামলে পরক্ষণেই ঘুরে দাঁড়ায়। তার পরে উপরের দিকে চড়তে থাকে। শেষ পর্যন্ত দিনের শেষে ৪৫৪.৬৭ পয়েন্ট বেড়ে ৭২,১৮৬.০৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,২৬১.৪০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৬২৫.১৮ পয়েন্ট।

শেয়ারবাজারে এদিন নিফটির মিডক্যাপ ইনডেক্স বেড়েছে ১.১৯ শতাংশ আর স্মলক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৯৩ শতাংশ। তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারদর ৩ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। তেল ও গ্যাস সংস্থাগুলির শেয়ারমূল্যও আড়াই শতাংশের মতো বেড়েছে। পাশাপাশি অটো, ফার্মা, হেলথকেয়ার এবং মেটাল ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারদরও চড়েছে। উল্টোদিকে ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিস এবং এফএমসিজি ক্ষেত্র লোকসানের মুখে পড়েছে। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত বিপিসিএল। সংস্থার শেয়ার দর বেড়েছে ৬.০১ শতাংশ। উল্টোদিকে পাওয়ার গ্রিড করপোরেশনের শেয়ারমূল্য ৩.০৬ শতাংশ কমেছে।

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট