ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ৬৯০ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টার মধ্যেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। বুধবার এক লাফে ৬৯০ সূচক বাড়ল সেনসেক্স। ফলে ৭০ হাজারের গণ্ডি টপকে ফের ৭১ হাজারের ঘরে পৌঁছল। সেনসেক্সের পাশাপাশি নিফটি বেড়েছে ২১৫ দশমিক ১৫ সূচক। তথ্য-প্রযুক্তি, মেটাল এবং শক্তি ক্ষেত্রের সংস্থাগুলির দুর্দান্ত ফলের জেরেই ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

গতকাল মঙ্গলবার একদিনেই ১,০৫৩ সূচক খুঁইয়ে ৭০ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স। কয়েক ঘন্টায় বিনিয়োগকারীদের পকেট থেকে উধাও হয়ে গিয়েছিল ৮ লক্ষ কোটি। ফলে বুধবার সকালে বাজারের দিকে তীক্ষ্ন নজর ছিল বিনিয়োগকারীদের। আগের দিনের চেয়ে ২০০-র বেশি কম সূচক নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করেছিল সেনসেক্স। তার পর চড়াই-উতরাইকে সঙ্গী করেই এগোতে থাকে। আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকেন বিনিয়োগকারীরা। তবে দুপুরের পরে আচমকাই উপরের দিকে চড়চড় করে উঠতে থাকে। দিন শেষে ৬৮৯ দশমিক ৭৭ বেড়ে ৭১,০৬০ দশমিক ৩১ সূচক নিয়ে বন্ধ হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,১৪৯ দশমিক ৬১ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৭০,০০১.৬০ সূচক। সেনসেক্সের পাশাপাশি নিফটি ২১৫ দশমিক ১৫ সূচক বেড়ে ২১,৪৫৩.৯৫ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে।

এদিন টাটা স্টিলের শেয়ারদর বেড়েছে ৪ শতাংশের কাছাকাছি। টেক মাহিন্দ্রার শেয়ারদরও বেড়েছে ৩ শতাংশের বেশি। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপের ইনডেক্সও বেড়েছে ১.৭ শতাংশের কাছাকাছি। তথ্য-প্রযুক্তি সংস্থা এইচসিএল টেকনোলজিসের শেয়ারমূল্য ৩.৬২ শতাংশ। উল্টোদিকে আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, বাজাজ ফিনান্স ও টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারদর কমেছে।

কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই ৮৩ কোটির কর বাকি!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!