ফের পতন শেয়ারবাজারে, ৫২৩ পয়েন্ট খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আবারও পতন। বুধবারও মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। একদিনে ৫২২.৮২ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ১৫৯.৬০ পয়েন্ট। এ নিয়ে টানা পাঁচদিন পতনের মুখ দেখল শেয়ারবাজার। পাঁচ দিনে বিনিয়োগকারীরা ১৫ লক্ষ কোটি টাকা খুঁইয়েছেন। এদিন পতনের ধাক্কায় ৬৩ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স। তবে মাঝে খানিকটা ঘুরে দাঁড়িয়ে ফের ৬৪ হাজারের ঘরে উঠে এসেছে।

দশেরার জন্য মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ ছিল। সোমবারই বড়সড় পতন ঘটায় ৬৪, ৫৭১.৮৮ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। ফলে এদিন বাজার খোলার দিকেই নজর ছিল বিনিয়োগকারীদের। আগের দিনের চেয়ে সামান্য বাড়তি সূচক নিয়েই লেনদেন শুরু হয়েছিল সেনসেক্স ও নিফটিতে। যদিও লেনদেন শুরু হতেই নিচের দিকে নামতে শুরু করে দেয় সেনসেক্স-নিফটি। হামাস-ইজরায়েল যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তাতে আতঙ্কিত হয়ে বহু বিনিয়োগকারীই বিভিন্ন সংস্থার শেয়ার বেঁচে বড় ধরনের লোকসান রোখার চেষ্টা চালিয়েছেন। ফলে বিভিন্ন সংস্থার শেয়ারমূল্য হুড়মুড়িয়ে পড়তে শুরু করে। এক পর্যায়ে সাড়ে ছয়শোর বেশি সূচক খুঁইয়ে ৬৩ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স। তবে শেষ পর্যন্ত খানিকটা ঊর্ধ্বমুখী হয়ে ৬৪ হাজারের ঘরে উঠে আসে। তবে পতন রুখতে পারেনি। দিন ভর টালমাটাল পরিস্থিতি কাটিয়ে শেষ পর্যন্ত ৫২২.৮২ পয়েন্ট খুঁইয়ে ৬৪,০৪৯.০৬ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,৭৮৭.০৮ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৩,৯১২.১৬ পয়েন্ট। আর ১৫৯.৬০ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয়েছে ১৯,১২২.১৫ সূচকে।

শেয়ারবাজারে এদিন বড় সড় লোকসানের মুখে পড়েছে তথ্য-প্রযুক্তি ও আর্থিক ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলি। ইনফোসিস, এনটিপিসি, ভারতী এয়ারটেল, আইটিসি, জেএসডব্লিউ। অন্যদিকে ধাক্কার দিনেও লাভের মুখ দেখেছে নেসলে ইন্ডিয়া, টাটা স্টিল, এশিয়ান পেন্টস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর