চাঙ্গা শেয়ারবাজার, একদিনেই ৯৩০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই মোটা লাভের মুখ দেখলেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার একদিনেই সেনসেক্স বাড়ল ৯৩০ সূচক। নিফটি বেড়েছে ২৫৬ সূচক। সেনসেক্স যেমন সাড়ে ৭০ হাজারের গণ্ডি টপকে গিয়েছে, তেমনই নিফটিও ২১ হাজার ২০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছেছে। একদিনেই ৪ লক্ষ কোটি টাকার বেশি লাভ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। যদিও শেয়ারবাজার যেভাবে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে তাতে যে কোনও মুহুর্তে মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞ।

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির দুরন্ত ফলের পরেই চাঙ্গা হয়েছে শেয়ারবাজার। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থা‍ৎ গত ৪ ডিসেম্বর থেকেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে শুরু করে সেনসেক্স ও নিফটি। প্রথমবার ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল সেনসেক্স। যদিও খানিকটা কমে ৬৯ হাজারের গণ্ডিতে নেমে এসেছিল। গতকাল বুধবার ৬৯,৫৮৪.৬০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছিল ২০,৯২৬.৩৫ সূচকে। এদিন সকালে অনেকটা বাড়তি পয়েন্ট নিয়ে ৭০,১৪৬.০৯ সূচকে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। তার পরে দীর্ঘক্ষণ থিতু হয়ে দাঁড়িয়েছিল। মাঝে সামান্য সময়ের জন্য খানিকটা কমলেও পরক্ষণেই ঘুরে দাঁড়ায়। এদিন বাজারে সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৭০,১১০.৭৫ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৭০,৬০২.৮৯ পয়েন্ট। দিনের শেষে ৯২৯.৬০ পয়েন্ট বেড়ে ৭০,৫১৪.২০ সূচকে বন্ধ হয়।

এদিন শেয়ারবাজারে সব সেক্টরের সংস্থাই লাভের মুখ দেখেছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে তথ্য-প্রযুক্তি এবং আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলি। এলটিআই মাইন্ডট্রির শেয়ারদর বেড়েছে ৩.৭৯ শতাংশ। মূলত মার্কিন রিজার্ভ ব্যাঙ্ক হিসাবে পরিচিত ইউএস ফেড রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখাতেই বিদেশি বিনিয়োগকারীরা দালাল স্ট্রিটে বিনিয়োগের উপরে বিশেষ জোর দিয়েছেন।   

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর