প্রফুল্ল প্যাটেল, সুপ্রিয়া সুলেকে এনসিপি’এর নতুন কার্যকরী সভাপতি ঘোষণা শরদ পওয়ারের

শনিবার ন্যাশনাল কংগ্রেস পার্টির ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরদ পওয়ার এই ঘোষণা করেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রফুল্ল প্যাটেল (Praful Patel) এবং সুপ্রিয়া সুলেকে (Supriya Sule) এনসিপি’এর নতুন কার্যকরী সভাপতি হিসাবে ঘোষণা করলেন দলের সুপ্রিমো শরদ পওয়ার (NCP supremo Sharad Pawar)। শনিবার ন্যাশনাল কংগ্রেস পার্টির ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরদ পওয়ার নিজের কন্যা তথা বারামতির সাংসদ সুপ্রিয়া সুলেকে এবং রাজ্যসভার সাংসদ প্রফুল্ল প্যাটেলকে এই পদের জন্য ঘোষণা করেন।  প্রফুল্ল প্যাটেল পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।

এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অজিত পওয়ারের উপস্থিতিতে এই ঘোষণা করেন শরদ পওয়ার। উল্লেখ্য এর আগে অজিত পওয়ার স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি পার্টিতে সভাপতিত্বের ভূমিকা নিতে চান না। অজিত সম্পর্কে শরদ পওয়ারের ভাইপো। উল্লেখ্য গত মাসে পওয়ার দলের সভাপতিত্ব থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। যা পার্টির মধ্যে নেতারাও মেনে নিতে পারেননি। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পওয়ারের পদত্যাগের সিদ্ধান্তে প্রতিবাদে সরব হয়েছিলেন।

পওয়ারের প্রস্তাবের বিষয়ে বিবেচনা করার জন্য এনসিপি একটি প্যানেল গঠন করে। যে প্যানেল গত ৫ মে তাঁর পদত্যাগ প্রত্যাখ্যান করে। সেই সঙ্গে এনসিপি সুপ্রিমোকে দলের সভাপতি হিসাবে থাকার জন্য অনুরোধ করেছিল সেই প্যানেল।

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি