শরদ পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি এনসিপি সুপ্রিমো কন্যার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন শরদ-কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি শরদ পওয়ারকে খুনের হুমকি দিয়ে বার্তা টুইটারে। শুক্রবার বর্ষীয়ান রাজনীতিবিদকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে বিষয়টির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন শরদ-কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule)। এদিন শিবসেনা (ইউবিটি) এর প্রধান মুখপাত্র সঞ্জয় রাউতকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

একটি টুইট বার্তায় শরদ পওয়ারকে হুমকি বার্তা দিয়ে বলা হয়, তাঁর পরিণতি যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরের মতো হবে। উল্লেখ্য ২০১৩ সালে নরেন্দ্র দাভোলকরকে পুণেতে গুলি করে খুন করা হয়। অন্যদিকে এদিন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও হোয়াটসঅ্যাপে শরদ পাওয়ারের জন্য হুমকি বার্তা পেয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বিষয়টিকে নিম্ন মানের রাজনীতি বলে মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে প্রাণনাশের হুমকির বিষয়টি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে জানিয়েছেন সুপ্রিয়া সুলে। পাশাপাশি পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অনুরোধ করেছেন শরদ কন্যা।

এদিকে, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক সুনীল রাউত জানিয়েছেন, তাঁর ভাই ও সাংসদ সঞ্জয় রাউতকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। রাউতের ‘সকালের লাউডস্পিকার’ বন্ধ করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। নইলে তাঁকে গুলি করা হবে বলে হুমকি বার্তায় জানানো হয়েছে। মুম্বই এর পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার কথা জানানো হয়েছে বলে জানান সুনীল।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়