এভারেস্টের ২১,৫০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ ভারতীয় মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: একের পর এক জয় ভারতের। এবার মাউন্ট এভারেস্টের ২১,৫০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করে রেকর্ড গড়লেন ভারত কন্য়া শীতল মহাজন। ৪১ বছর বয়সি পুণের শীতলই বিশ্বের প্রথম মহিলা, যিনি এভারেস্টের এত উঁচু থেকে স্কাইডাইভ করলেন।

খেলাধূলা ভালবাসেন শীতল। এমনকি নিজের স্কাইডাইভিং অ্যাকাডেমিও আছে তাঁর। একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার রয়েছে ঝুলিতে তাঁর। ইতিমধ্যেই ১৮টি জাতীয় স্কাইডাইভিংয়ের রেকর্ড করে ফেলেছেন শীতল। তিনি ২০১১ সালে পদ্মশ্রী পেয়েছেন। নয়া রেকর্ড গড়ে ফেসবুক পোস্টে শীতল লেখেন, ‘‘২১,৫০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করলাম, এটা আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি ১৭, ৪৪৪ ফুট উচ্চতায় কালাপত্থরে অবতরণ করি। এর আগে কোনও ভারতীয় মহিলা এভারেস্টের কালাপত্থরের সামনে স্কাইডাইভ করেননি, আমিই প্রথম।’’

২০০৪ সালেই শীতল মহাজন প্রথম খবরের শিরোনামে আসেন। সে বছর ১৮ এপ্রিল বিন্দুমাত্র অনুশীলন ছাড়াই উত্তর মেরুর মাইনাস ৩৭ ডিগ্রি তাপমাত্রায় রাশিয়ান এমআই-৮ হেলিকপ্টার থেকে প্রথম স্কাইডাইভ করেন শীতল। ২০০৬ সালে আবার আন্টার্কটিকায় ১১,৬০০ ফুট উঁচু থেকে অ্যাক্সিলারেটড ফ্রি ফল প্যারাশ্যুট জাম্প দেন শীতল।

তাঁকে ঘিরে শুধু রেকর্ড আর রেকর্ড। তাঁর বিয়েতেও ছিল বড় চমক। ২০০৮ সালের ১৯ এপ্রিল পুণে সিটি স্কাইলাইনে ৭৫০ ফুট উঁচুতে হট-এয়ার বেলুনের ভিতর বিয়ে করেন তিনি। পাত্র ফিনল্যান্ডের ইঞ্জিনিয়র বৈভব রানে। তিনিও এক জন নামজাদা স্কাইডাইভার। ৫৭টি জাম্প রয়েছে তাঁর ঝুলিতে। প্রথম দম্পতি হিসাবে ২০১১ সালের নভেম্বরে একসঙ্গে স্কাইডাইভ করেন দু’জনে। ২০১৮ সালে তাইল্যান্ডে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে শাড়ি পরেও স্কাইডাইভ করেছেন তিনি।

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ