গুটখার জন্য ১০ টাকা না দেওয়ায় বাবাকে খুন করে কাটামুণ্ডু নিয়ে থানায় হাজির ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: গুটখা খাওয়ার জন্য বাবার কাছে ১০ টাকা চেয়েছিল ছেলে। সেই টাকা না দেওয়ায় জন্মদাতাকে নৃশংসভাবে খুন করে কাটামুণ্ডু নিয়ে সোজা থানায় হাজির হল নরপিশাচ ছেলে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জে। আর ওই ভয়ঙ্কর ঘটনায় রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের। সঙ্গে সঙ্গেই পিতৃঘাতক ছেলেকে গ্রেফতার করে হাজতে পুরে দিয়েছেন।

বারিপদার মহকুমা পুলিশ আধিকারিক প্রবীণ মালিক জানিয়েছেন, ‘গতকাল সোমবার (৩ মার্চ) চান্দুয়া থানার বাসিন্দা শম্ভু সিংহ (৪০) গুটখা খাওয়ার জন্য বাবা ভাইদর সিংহের কাছে ১০ টাকা চেয়েছিল। কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করেন ভাইদর। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির মাঝে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে বাবার উপরে চড়াও হয় ছেলে। ধারালো অস্ত্র বাবার গলায় বসিয়ে দেয়। ছেলের ওই রুদ্রমূর্তি দেখে থ মেরে যান শম্ভুর মা। তখনই মায়ের উপরেও চড়াও হয় রক্তপিপাসু ছেলে। কোনও ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে যান ভাইদরের স্ত্রী। তিনিই পড়শিদের গোটা ঘটনা জানান।

এর পরেই হাতে বাবার কাটামুণ্ডু ঝুলিয়ে সোজা চান্দুয়া থানায় হাজির হন শম্ভু। চোখের সামনে ওই ঘটনা দেখে বিস্মিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। থানায় গিয়ে শম্ভু পুলিশ আধিকারিকদের বাবাকে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। ওই ভয়ঙ্কর ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ভাইদরের বাড়ি থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।   

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ