‘নির্বোধ, দুমুখো’, ফড়নবিশের শপথে হাজির থাকা শ্রদ্ধা কপুরকে বিঁধলেন নেটা নাগরিকরা

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ মুম্বাইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজনীতিতে সেলিব্রিটিদের সংযুক্তিকরণের বিষয়টা নতুন নয়। কেউ কেউ অভিনয়ের মাঝেই রাজনীতিতে যোগ দিয়েছেন আবার কেউ রাজনীতিতে সাফল্যে পেয়ে অভিনয়কে চিরকালের জন্যে বিদায় জানিয়েছেন। আবার কেউ কেউ রাজনীতিতে যোগ না দিয়েও নেতাদের হয়ে ভোট প্রচার চালিয়েছেন। বিশেষ করে, বলিউডের এমন প্রচুর উদাহরণ রয়েছে। যেখানে বাদ নেই শাহরুখ-সলমানের মতো সুপারস্টারেরাও। তাঁরাও বিভিন্ন সময়ে মহারাষ্ট্রের বিভিন্ন নেতাদের প্রচার সম্মেলনে উপস্থিত থেকেছেন। যাই হোক, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-সহ বলিউডের একাধিক তারকা, ব্যবসায়ীরাও। কিন্তু ফড়নবিশের শপথে জমকালো অনুষ্ঠানে শ্রদ্ধার উপস্থিতি ভাল চোখে দেখেননি নেটিনাগরিকরা। কারণ ২০১৯ সালে মেট্রো কার শেড প্রকল্পের জন্য কাটা হয়েছিল মুম্বইয়ের আরে জঙ্গলের প্রায় ৩,০০০ টি গাছ।

এমন জঘন্য কাজের বিরুদ্ধে তখন শত শত মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। যাঁদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুরও। সেই সময় মুম্বই মেট্রো কার শেড প্রকল্পের জন্যে গাছ কাটার অনুমতি দিয়েছিল মহারাষ্ট্রে ফড়নবিশের নেতৃত্বাধীন বিজেপি সরকার। পরে অবশ্য সুপ্রিমকোর্টের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়। এমনকী ২০২০ সালে, উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী হন, তখন তিনি আরে কার শেড প্রকল্পটি বাতিল করে দিয়েছিলেন। সেই সময়ে, ঠাকরের এই পদক্ষেপকে প্রশংসা জানিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। আর শেষে কিনা সেই গাছ কাটার উস্কানি দেওয়া নেতা ফড়নবিশের শপথগ্রহণ অনুষ্ঠানেই শ্রদ্ধাকে দেখা গেল, তিনি নির্বোধ নাকি দুমুখো সাপ? হ্যা এমনটাই বলছেন নেটনাগরিক। ফড়নবিশের শপথ অনুষ্ঠানে শ্রদ্ধার উপস্থিতি রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তবে কি গাছ কাটার বিরুদ্ধে শ্রদ্ধার প্রতিবাদ করা একটি ‘PR পদক্ষেপ’ ছিল। কারণ সেই সময় অভিনেত্রীর ছবি ‘শাহু’ মুক্তি পেয়েছিল।  আর নিজের ছবির প্রচারের জন্যেই কি তবে প্রতিবাদে সামিল হয়েছিলেন নায়িকা? গতকাল ফড়নবিশের শপথগ্রহণ অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে অভিনেত্রীর ছবির প্রতিক্রিয়া জানিয়ে, একজন লিখেছেন, “আপনি কাকে অনুসরণ করেন এবং কাকে রোল মডেল হিসেবে মনে করেন? তাহলে কি সেদিনের সেই প্রতিবাদ আপনার ব্যক্তিগত লাভের জন্য ছিল। কারণ সেদিন যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আজ তাঁর শপথ অনুষ্ঠানেই সেলিব্রেশন করছেন, আপনি কার পক্ষে দিদি?’ ২০১৯ সালে মুম্বইয়ের আরে বন বাঁচাতে শত শত মানুষের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছিলেন শ্রদ্ধা। এমনকী প্ল্যাকার্ড হাতে নিয়ে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। প্রতিবাদের সময় তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভ ছিলেন। আর সেই ফড়নবিশের শপথ অনুষ্ঠানে শ্রদ্ধার উপস্থিতি, ব্যপক সমালোচনার জন্ম দিয়েছে নেটপাড়ায়। তবে শ্রদ্ধা এখনও সমালোচনার প্রতিক্রিয়া জানাননি। গতকালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সঞ্জয় দত্ত সালমান খান, শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, মাধুরী দীক্ষিত নেনে, জাহ্নবী কাপুর, শৈলেশ লোধা, বরুণ ধাওয়ান, মনীশ পল এবং অর্জুন কাপুররাও।

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪