জম্মুতে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণ, প্রশ্নের মুখে রাহুলের নিরাপত্তা

ঘটনায় সাতজন জখম

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কাশ্মীর পৌঁছনর দুইদিনের মাথায় ঘটল গাড়ি বোমা বিস্ফোরণ। ঘটনাটি ঘটে জম্মু রেল স্টেশনের কাছে, শনিবার সকালে। একটি নয়, বিস্ফোরণ হয়েছে দুটি। ঘটনায় সাতজন জখম। একজনের আঘাত গুরুতর। এরা নিকটবর্তী হাসপাতালে ভর্তি। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তির করা হয়েছে। বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে। 

জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহানির্দেশক মুকেশ সিং জানিয়েছেন, শনিবার সকালে জম্মু রেল স্টেশন নিকটবর্তী নারওয়ালে পর দুটি গাড়ি বিস্ফোরণের সাহায্য়ে উড়িয়ে দেওয়া হয়। ঘটনায় সাতজন জখম হয়েছেন। একজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।   হামলা হয়েছে রিমোট কন্ট্রোলের সাহায্যে। এই হামলার পিছনে কোন জঙ্গী সংগঠন রয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। শুরু তল্লাশি। 

ঘটনাস্থলটি জম্মু রেল স্টেশনের খুব কাছে হওয়ায় সবসময় ব্যস্ত থাকে। লোকজনের আসা-যাওয়া তো রয়েছে, নানা ধরনের দোকানা থাকায় কেনা-কাটা চলে প্রায় সারাদিন ধরে। জম্মু-কাশ্মীর গ্রেনেট হামলা বা বিস্ফোরণ একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তবে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার মুখে এই বিস্ফোরণের ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশ রীতিমতো চিন্তিত। গোয়েন্দা রিপোর্ট ছিল, কংগ্রেসের যুবরাজ রাজ্যে পৌঁছলে এই ধরনের হামলা প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রীতিমতো চিন্তায়। রাহুলে নিরাপত্তা নিশ্ছিদ্র করা নিয়ে চিন্তা শুরু প্রশাসনে। 

আরও পড়ুন ভারত জোড়ো যাত্রায় ঢুকে রাহুলকে জাপটে ধরলেন যুবক

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক