দিল্লির বৈঠক কাকে কাকে ডাকলেন মমতা, দেখে নিন

দিল্লিতে মমতার বৈঠকে ডাক পেয়েছেন সোনিয়া, সীতারাম সহ দেশের বিজেপি বিরোধী সব দলের শীর্ষ নেতারা। তালিকায় আছেন ৮জন মুখ্যমন্ত্রীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত হয়ে গিয়েছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। যা অবস্থা তাতে বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলে গেরুয়া শিবির এবার আর নিজেদের পছন্দমতন কাউকে জিতিয়ে রাইসিনা হিলসে পাঠাতে পারবে না। যদিও প্রশ্ন আছে যে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারবেন কিনা তা নিয়ে। ঠিক এই রকম অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগামী ১৪ জুন দিল্লি যাচ্ছেন। ১৫জুন তিনি দিল্লির(New Delhi) কন্সটিটিউশান ক্লাবে(Constitution Club) এক বৈঠক ডেকেছেন। মূলত বিজেপি বিরোধী দলগুলিকেই সেই বৈঠকে ডাকা হয়েছে। এবার দেখে নেন একনজরে কাদের কাদের ডাকা হল মমতার বৈঠকে।

১৫ তারিখের এই বৈঠকে মমতার ডাক পেয়েছেন ৮জন অবিজেপি মুখ্যমন্ত্রী। এদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত সিং মান, কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, ওড়িশার বিজেডি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তেলেঙ্গানার টিআরএসের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর ডিএমকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, মহারাষ্ট্রের শিবসেনা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। বৈঠডে ডাকা হয়েছে কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধি, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে, সিপিআই-য়ের সর্বভারতীয় সভাপতি ডি রাজাকে, সিপিআই(এম)-এর সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরিকে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে(Sharad Pawar), রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরীকেও।

মমতার এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াকে(H D Devagowda), কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে, ন্যাশানাল কনফারেন্স সুপ্রিমো ফারুখ আবদুল্লাকে, পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে, শিরোমণি অকালি দল সুপ্রিমো সুখবীর সিং বাদলকে, সিকিম ডেমোক্রাটিক ফ্রন্ট নেতা পবন চামলিংকে এবং আইইউএমএল নেতা কে এম কাদের মোহিদ্দিনকে। তবে এটা হলফ করেই বলা যায় মমতার ডাকা এই বৈঠকে কোনও ভাবেই আসবেন না সোনিয়া গান্ধি। আসবেন না নবীন পট্টনায়কও। না আসার সম্ভাবনা রয়েছে ডি রাজা ও সীতারাম ইয়েচুরিরও। নাও আসতে পারেন পিনরাই বিজয়নও। বাকিরা কে কী করেন সেই দিকেও নজর থাকবে সকলের। তবে এই বৈঠকে দুইজনের নাম রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে উঠে আসতে পারে। এক শরদ পাওয়ার ও দুই এইচ ডি দেবগৌড়া।

ভিক্ষার ছলে মোবাইল চুরি! কাঁকসায় পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং, উদ্ধার ডজনখানেক মোবাইল

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক