সুপ্রিম কোর্টে জামিন মুক্তার আনসারির ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ত্র লাইসেন্স মামলায় রাজনীতিবিদ মুক্তার আনসারির ছেলে আব্বাস আনসারিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকেই আব্বাস আনসারিকে জাতীয় সুরক্ষা আইনের আওতায় গ্রেফতার করা হয়েছিল।

চলতি বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের যোগী সরকারকে নোটিশ পাঠায়। আব্বাস আনসারির জামিন সংক্রান্ত বিষয়ে ষোগী সরকারের কাছ থেকে মতামত চায়। চার সপ্তাহ সময় দেওয়া হয় উত্তর প্রদেশ সরকারকে। এরপর গত সপ্তাহে শীর্ষ আদালত আব্বাস আনসারির জামিনের আবেদনের ওপর ১৮ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল। শেষ পর্যন্ত এদিন শীর্ষ আদালত আব্বাস আনসারির জামিনের আবেদন মঞ্জুর করল।

আব্বাস আনসারির বিরুদ্ধে অভিযোগ, আব্বাস শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নাম করে বিদেশি অস্ত্র কিনেছেন। বেআইনিভাবে বিদেশি অস্ত্র কেনার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ আব্বাসকে গ্রেফতার করেছিল। গত বছর নভেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্টে আব্বাস আনসারির জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যদিও গত ফেব্রুয়ারি মাসে এলাহাবাদ হাই কোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে, আব্বাস আনসারিকে অনির্দিষ্টকাল ধরে আটকে রাখতে পারে না উত্তর প্রদেশ পুলিশ। উল্লেখ্য, আব্বাস আনসারি উত্তরপ্রদেশের মৌ বিধানসভা কেন্দ্রের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির বিধায়ক। ২০১৯ সালের অক্টোবর মাসে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র কেনার অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল। গত সপ্তাহে ভুয়ো অস্ত্র লাইসেন্স মামলায় আব্বাস আনসারির বাবা মুক্তার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বারাণসীর নিম্ন আদালত। 

 

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী