রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজস্থান থেকে রাজ্যসভায় প্রার্থী হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার জয়পুরে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। লোকসভার পর এবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন ৭৭ বছর বয়সি এই রাজনীতিক।

এদিন জয়পুর বিমানবন্দরে পৌঁছোন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার সঙ্গে ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ অন্যান্য নেতারা। এরপর বিধানসভায় যান রাজ্যসভায় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে। মনোনয়নপত্র জমা দিয়ে এদিন সোনিয়া গান্ধী রাজস্থানে কংগ্রেসের পরিষদীয় দলের সঙ্গেও দেখা করেন।

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের রায়বেরলি কেন্দ্র থেকে জেতেন সোনিয়া গান্ধী। পাঁচ বারই লোকসভায় সদস্য ছিলেন তিনি। কংগ্রেস সভানেত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর ১৯৯৯ সাল থেকে পাঁচ বার লোকসভার জনপ্রতিনিধি হয়েছিলেন সোনিয়া। এবারই প্রথম রাজ্যসভার সদস্য হতে চলেছেন সোনিয়া গান্ধী। স্বভাবতই একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, আসন্ন লোকসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না সোনিয়া গান্ধী। যে আসন থেকে সোনিয়া গান্ধী রাজ্যসভা যেতে চলেছেন, সেই আসন থেকেই একটা সময়ে সাংসদ হয়েছি্লেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত এপ্রিলে মনমোহন সিংয়ের মেয়াদ শেষ হয়।

জানা গিয়েছে, ইন্দিরা গান্ধীর পর সোনিয়া গান্ধীই গান্ধী পরিবারের দ্বিতীয় সদস্য যিনি রাজ্যসভার সদস্য হলেন। এর আগে ১৯৬৪ সালের আগস্ট থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন ইন্দিরা গান্ধী। সোনিয়া রাজ্যসভায় চলে যাওয়ার পর কে লড়বেন রায়বেরেলি আসন থেকে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ওই আসন থেকে লড়তে পারেন সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী।

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা