কোভিড সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করল না কেন্দ্র

নমুনা পরীক্ষা ও টিকাকরণের ওপরে জোর দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠলেও এখনই মাস্ক পরা বাধ্যতামূলক করার পথে হাঁটল না কেন্দ্র। বরং নমুনা পরীক্ষা ও টিকাকরণের ওপরে জোর দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মারণ ভাইরাস মোকাবিলায় পরিকাঠামো কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতে নকল মহড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ফের ৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। দিল্লি, মহারাষ্ট্র সহ বেশ কয়েযকটি রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। সামনেই যেহেতু উ‍ৎসবের মরসুম, তাই পরিস্থিতির যাতে অবনতি না হয় তার জন্য শুক্রবার বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মুখ্যাসচিবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন রাজ্যে কত জনকে করোনা ভ্যাকসিনের দুই ডোজ ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে, সে সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা হয়। কোন রাজ্যে কত পরিমাণ ভ্যাকসিন মজুত রয়েছে সেই হিসেবেও নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রিলের ৮ থেকে ১১ তারিখের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোগুলি করোনার ঢেউ মোকাবিলার জন্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখার জন্য নকল মহড়া চালানোর জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মাণ্ডব্য। যদিও আপাতত মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে না। তবে ভিড় কিংবা জমায়েতের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে নিজেদের স্বার্থে মাস্ক ব্যবহার করেন তার জন্য সচেনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের