সোম সকালেই ভূমিকম্প শেয়ারবাজারে, ১৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহ শুরুর সকালেই রক্তাক্ত শেয়ারবাজার। সোমবার (৭ এপ্রিল) বাজার খুলতেই তিন হাজারের বেশি কমল সেনসেক্স। ৭৫ হাজারের ঘর থেকে এক ধাক্কায় নেমে গেল ৭২ হাজারের ঘরে। নিফটির অবস্থাও তথৈবচ। ৯৯৫ সূচক খুঁইয়ে নেমে গিয়েছে ২১ হাজারের ঘরে। সকালেই লগ্নিকারিদের পকেট থেকে উধাও হয়েছ ১৯ লক্ষ কোটি টাকা। সর্বসান্ত হয়ে পথে বসেছেন বহু বিনিয়োগকারী। ইদানিংকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স কখনও ৩ইন হাজারের বেশি পয়েন্ট খুঁইয়েছে কিনা তা মনে করতে পারছে না বাজার বিশেষজ্ঞ। সূত্রের খবর, পরিস্থিতির উপরে নজর রাখছে পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। তেমন হলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হবে লেনদেন।

গত ২ এপ্রিল ভারতে-সহ বিশ্বের বিভিন্ন দেশের উপরে কর বোমা নিক্ষেপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে তৈরি পণ্যের উপরে ২৭ শতাংশ কর আরোপ করেছিলেন। ট্রাম্পের ওই কর বোমায় কার্যত ধস নেমেছে ন্যাসডাক-সহ বিশ্বের শেয়ারবাজারগুলিতে। কোনও ক্রমে আঘাত সামাল দিয়েছিল দালাল স্ট্রিট। কিন্তু যে কোনও মুহুর্তে শেয়ারবাজার ধসে পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন বাজার বিশেষজ্ঞরা। তাদের সেই আশঙ্কাই সত্যি হল।

শুক্রবারই বড় সড় পতনের সাক্ষী থেকেছিল দালাল স্ট্রিট। ৭৫ হাজার ৩৬৪ দশমিক ৬৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর নিফটি বন্ধ হয়েছিল ২২ হাজার ৯০৪ দশমিক ৪৫ পয়েন্ট নিয়ে। এদিন সকালে ৩ হাজার ৯০০ পয়েন্টেরও বেশি সূচক খুঁইয়ে লাল জোনে থেকে লেনদেন শুরু হয়। শুরুতেই তিন হাজারের বেশি সূচক খোয়ানোয় আতঙ্ক ছড়ায় দালাল স্ট্রিটে। এক পর্যায়ে ৭১ হাজার ৪২৫ দশমিক ০১ সূচকে নেমে যায় সেনসেক্স। মাথায় হাত দিয়ে বসে পড়েন লগ্নিকারিরা।

বিএসই’র লার্জক্যাপ ইনডেক্সে থাকা দেশের বড় সংস্থাগুলির শেয়ার দর এক ধাক্কায় অনেকটাই কমে যায়। রিলায়েন্স থেকে টাটা স্টিল-সব সংস্থা মুখ থুবড়ে পড়ে। টাটা স্টিলের শেয়ার দর ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। টাটা মোটরসের শেয়ারমূল্য কমেছে ৮.২৯ শতাংশ। ইনফোসিস (৭.০১ শতাংশ), টেক মাহিন্দ্রা (৬.৮৫ শতাংশ) আদানি পোর্টসের (৫.৫৪ শতাংশ) শেয়ারদরও হ্রাস পেয়েছে।

 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের