ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৬ হাজারের কাছাকাছি পৌঁছল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শুরুতেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটল। ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সোমবার একদিনে ২৩২.২৩ সূচক বেড়ে ফের ৬৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স। আর ৮০ পয়েন্ট পেয়ে ১৯,৬০০ সূচকের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিফটি। এদিন শেয়ারবাজারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার লাভের মুখ দেখলেও ডুবেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। সংস্থার শেয়ারমূল্য কমেছে।

গত শুক্রবার ৬৫ হাজার ৭২১ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে দেড়শো পয়েন্ট বাড়তি নিয়ে শুরু হয় লেনদেন। তার পরে দিনভর চলে চড়াই উতরাই। কখনও নিচের দিকে নেমেছে সেনসেক্স। পরক্ষণেই উপরের দিকে উঠেছে। এক সময়ে ৬৬ হাজারের গণ্ডিও ছাড়িয়ে যায়। তবে বেলা তিনটে নাগাদ সেনসেক্স সামান্য কমে ফের ৬৫ হাজারের গণ্ডিতে পৌঁছয়। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,০৬৭.৯০ এবং সর্বনিম্ন ৬৫ হাজার ৭৪৮ দশমিক পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫,৯৫৩.৪৮ পয়েন্টে।

এদিন বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং ক্ষেত্র। অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার দর কমেছে। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, বাজাজ অটো, টাটা মোটরসের শেয়ারমূল্য আগের দিনের তুলনায় কমেছে। তার মধ্যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ারমূল্য কমেছে ২.৮৯ শতাংশ। লাভের মুখ দেখেছে আদানি পোর্ট, এসবিআই লাইফ ইনসিওরেন্স, এলটিআই মাইন্ডট্রি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।  

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল