জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের আগেই উত্তাল শেয়ার বাজার, সেনসেক্স-নিফটিতে ব্যাপক উত্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে। দুই দিন ব্যাপী চলা এই বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। আশা করা যাচ্ছে যে এই বৈঠকের পরনিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র সস্তা হবে। এদিকে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত ঘোষণার আগে শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা গিয়েছে। বুধবার ফার্স্ট হাফে স্টক মার্কেটে অস্থিরতা অব্যাহত ছিল।কিন্তু যখন শেয়ার মার্কেট বন্ধ হল তখন প্রায় সব সূচকই উত্থিত অবস্থায় দেখা গিয়েছে।

বৃহৎ, ক্ষুদ্র এবং মিডক্যাপ সেক্টরেও সবুজায়ন দেখা গিয়েছে। এফএমসিজি কোম্পানিগুলির শেয়ারের দামও ভালরকমের বৃদ্ধি পেয়েছে। বুধবার সেনসেক্স ৪১০ পয়েন্ট বেড়ে ৮০,৫৬৭ এ বন্ধ হয়েছে।নিফটি ১৩৫ পয়েন্ট বেড়ে ২৪,৭১৫ এ শেষ হয়েছে। নিফটি ব্যাংকও ৪০৬ পয়েন্ট লাফিয়ে বেড়ে গিয়েছে।

বিএসইর শীর্ষ ৩০টি শেয়ার ছাড়া মাত্র ৮টি শেয়ারের দাম পড়ে গিয়েছে।  শীর্ষ ৩০টি শেয়ারের মধ্যে, টাটা স্টিলের শেয়ারের দাম সবচেয়ে বেশি প্রায় ৫.৯০ শতাংশ বেড়েছে। এর পরে, টাইটান, আইটিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, জোমাটো এবং অন্যান্য শেয়ারের দাম প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

এই ১০টি স্টকের দামে দূর্দান্ত বৃদ্ধি

আজ ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ারের দাম ১১.৩৫ শতাংশ বেড়ে ৬৯ টাকায় দাঁড়িয়েছে।

নেটওয়েব টেকনোলজির শেয়ার ১১ শতাংশেরও বেশি বেড়ে ২৫২৬ টাকায় পৌঁছেছে।

বুধবার জয় কর্পোরেশনের শেয়ারের দাম প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১৬৭ টাকায় বন্ধ হয়েছে।

ভিমটা ল্যাবস ৬.৩১ শতাংশ, এনএমডিসি স্টিল ৯.৬১ শতাংশ, হেমিস্ফিয়ার প্রপার্টিজ ইন্ডিয়ার শেয়ার প্রায় ১৮ শতাংশ বেড়েছে।

টিবিও টেকের শেয়ারের দাম ১৫ শতাংশেরও বেশি বেড়েছে। পিরামল ফার্মা প্রায় ৮ শতাংশ, সেইএল ৫.৩৫%, গ্লেনমার্ক ফার্মা প্রায় ৫ শতাংশ এবং ইয়েস ব্যাংক ৪ শতাংশ বেড়েছে।

১০টি স্টকে ঊর্ধ্বমুখী সার্কিট 

বিএসইতে ১০টি শেয়ারের দাম উপরের সার্কিটে এবং ৬টি শেয়ারের দাম নিম্ন সার্কিটে পৌঁছেছে। লেনদেনের সময় ১২৬টি শেয়ারের দাম ৫২ সপ্তাহের জন্য সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। ৬৪টি শেয়ারের দাম ৫২ সপ্তাহের জন্য পড়ে গিয়েছে। ২৬২৪টি শেয়ারের দাম বেড়েছে এবং ১,৪৮৪টি শেয়ারের দাম কমছে।

১২৬টি শেয়ারের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি

আজ প্রায় সব সেক্টরই গ্রিন জোনে ছিল। আইটি, মিডিয়া এবং টেলিকম সেক্টর ছাড়া বাকি সব সেক্টরই গ্রিন জোনে ছিল। ধাতব সেক্টরে সর্বোচ্চ ৩.১১% বৃদ্ধি দেখা গেছে। এর পরে ফার্মা, স্বাস্থ্যসেবা, অটো, ফিনান্স সার্ভিসেস এবং অন্যান্য সেক্টরে উত্থান দেখা গিয়েছে।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে