Vande Bharat Express: কাটিহারে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি, আহত এক

ঘটনাটি ঘটেছে কাটিহারে

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটিহার (বিহার): বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) এবার পাথর বৃষ্টি। ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে, শুক্রবার। ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। পাথর বৃষ্টির জেরে ট্রেন কাটিহারে ঘণ্টাখানেক দাঁড়িয়ে ছিল। সংবাদসংস্থার তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে,  নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর ২২৩০২ ডাউন ছয় নম্বর কোচ লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। ঘটনায় এক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়া হয় রেল নিরাপত্তা কর্মীকে। যদিও অন্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দাবি করা হয়েছে, ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর নেই। 

বন্দে ভারত এক্সপ্রেস  পরিষেবা শুরু হওয়ার পর থেকে এই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। কেন্দ্রে আসীন শাসকদলের দাবি, পরিষেবা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে অ-বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে।  যদিও বিজেপির সেই দাবি উড়িয়ে বিরোধী শিবিরের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও হাত নেই। রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। চাপান-উতোরের মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রেন পরিষেবা। 

গত ৩০ ডিসেম্বর নিউ  জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়। যাত্রা শুরু হওয়ার পর থেকেই সমান্তরালভাবে শুরু হয় পাথর ছোড়া। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন বঙ্গে আবারও পাথর নিশানায় বন্দে ভারত এক্সপ্রেস

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের