চার দিনের মাথায় ফের পডুয়ার মৃত্যু কোটায়, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : চার দিনের মধ্যে পর পর দুজন পড়ুয়ার মৃত্যু হল রাজস্থানের কোটায়। বৃহস্পতিবারের পর রবিবার। বৃহস্পতিবার এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়েছিল। এবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশিক্ষণরত এক পড়ুয়ার মৃত্যু হল। পর পর পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, দেহে সুগারের মাত্রা ও ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় দুদিন আগে কোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২১ বছর বয়সি শিবম রাঘবকে। শিবম উত্তরপ্রদেশের আলিগড়ের ছেলে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রস্তুতি নিতে কোটার একটি হোস্টেলে এসেছিল শিবম। গত তিন বছর ধরে সে কোটাতেই রয়েছে। কিন্তু দুদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিবমকে আইসিইউতে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত রবিবার শিবমের মৃত্যু হয়। ইতিমধ্যে ময়নাতদন্তের পর শিবমের দেহকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছাত্র মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিকতা রয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

এর আগে বৃহস্পতিবার পরনীত রাজ রায় নামে আরও একটি পড়ুয়ার মৃত্যু হয়েছিল। পরনীতের বাড়ি জামশেদপুরে। পরণীতের বাবা রাজীব চন্দ্র রায় তার ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। পরণীতের দেহ ময়নাতদন্তেরও দাবি তোলে পরিবারের সদস্যরা। সেই মৃত্যুর চার দিনের মাথায় আরও একটি মৃত্যু হল কোটায়। উল্লেখ্য, এই কোটাতেই গত কয়েক বছর ধরে বেশ কয়েকজন পড়ুয়া আত্মহত্যা করেছেন। পডুয়ারা যাতে আত্মহত্যার পথ বেছে না নেয়, সেজন্য তৎপর হয়েছিল জেলা প্রশাসন। তারপরও পড়ুয়া মৃত্যুর ঘটনা এড়ানো গেল না।

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম