মহিলাদের শৌচাগারে লুকিয়ে ভিডিও করার অপরাধে ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলেজের শৌচাগারে লুকিয়ে চলছে   ছাত্রীদের ভিডিও রেকর্ড। আর এই ঘটনার সঙ্গে জড়িত কলেজেরই এক ছাত্র। এমনই ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরুর কুম্বালগোডুর এসিএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। অভিযোগ উঠেছে, অভিযুক্ত ইঞ্জিনিয়ারিং ছাত্র কলেজের শৌচাগারে ছাত্রীদের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করত।

এই খবর ছড়িয়ে পড়তেই কলেজে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্র কম্পিউটার সায়েন্সের সপ্তম সেমিস্টারের পড়ুয়া।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তার মোবাইলে প্রায় ৭-৮টি ভিডিও রেকর্ড করেছিল। আর সেটা প্রথম নজর পড়ে সহপাঠিদের।

এই ঘটনা প্রসঙ্গে ওই কলেজের শিক্ষার্থীরা জানান, বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই পড়ুয়ার মধ্যে অপরাধমনস্কতা আগাগোড়াই ছিল। তবে এই ঘটনায় ওই পড়ুয়া ছাড়া আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। অগস্ট মাসে অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মহিলাদের শৌচাগারের মধ্যে লাগানো ছিল গোপন ক্যামেরা। এই ঘটনা সামনে আসতেই কলেজ চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে দায়ের হয়েছে মামলা।

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য