১৪ বছর পর শ্রীনগরের আকাশে এয়ার শো, চমকে উঠলেন বাসিন্দারা

রবিবার সকালে শ্রীনগরের আকাশে আচমকা গর্জন শুনে অনেকেই ছুঁটে বাইরে বেরিয়ে আসেন। এরপরই তাঁরা দেখেন, আকাশে ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে শ্রীনগরের আকাশে আচমকা গর্জন শুনে অনেকেই ছুঁটে বাইরে বেরিয়ে আসেন। এরপরই তাঁরা দেখেন, আকাশে ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান, চিনুক হেলিকপ্টার কসরত দেখাচ্ছে। পরে জানা যায় আসল ঘটনা, আজাদি কা অমৃতমহোৎসব পালনের জন্য় শ্রীনগরের এয়ারফোর্স স্টেশন এই এয়ার শো আয়োজন করেছে। প্রায় ১৪ বছর পর শ্রীনগরের আকাশে কোনও এয়ার শো হল। ফলে সাধারণ মানুষের মধ্য়ে প্রথম দিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই এয়ার শো-এর মূল থিম ছিল ‘আপনার স্বপ্নের জন্য় ডানা’। এয়ার শো চলাকালীন বিমানবাহিনীর কর্মীরা ‘আকাশ গঙ্গা’ স্কাইডাইভের প্রদর্শন দেখিয়েছেন। আবার যুদ্ধ বিমানের অ্য়াক্রোবেটিক শো দেখিয়েছেন, যার নাম ‘সূর্যকিরণ’। এই ধরণের অনুষ্ঠান শ্রীনগরে প্রায় ১৪ বছর পরে আয়োজন করা হল। মূলত কাশ্মীর উপত্যকার যুবকদের বিমানবাহিনীতে যোগ দিতে উৎসাহ দিতেই এদিন এয়ার শো করে বিমানবাহিনী। পাশাপাশি কাশ্মীর সম্পর্কে ভয় দূর করতে এবং পর্যটন শিল্পকে বার্তা দেওয়াও এই এয়ার শো-এর উদ্দেশ্য ছিল বলে দাবি করেছে বিমানবাহিনী। এই এয়ার শো দেখার জন্য শ্রীনগর ও সংলগ্ন এলাকার বহু স্কুল ও কলেজ পড়ুয়াদের আমন্ত্রন জানানো হয়েছিল রবিবার।

এই এয়ার শো শুরু হয় ভারতের সবচেয়ে পুরোনো যুদ্ধবিমান মিগ ২১ দিয়ে। বিখ্য়াত ডাল লেকের উপর দিয়ে চারটি মিগ ২১ বিমান খেলা দেখায়। এছাড়া স্কোয়ার্ডন লিডার আফতাব খানের নেতৃত্বে দশজনের একটি দল ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভে অংশ নেয়। এই দলটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এয়ার শো-এ অংশ নিয়েছেন। এছাড়া তিনটি সুখোই Su-30 MKI যুদ্ধবিমান আকাশে বিভিন্ন কসরত দেখিয়েছে এদিন। এছাড়াও ভারতীয় বিমানবাহিনী সদ্য় যোগ দেওয়া চিনুক হেলিকপ্টারও ছিল এই আকর্ষণীয় এয়ার শো-এ।

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী…

‘বিমানে বোমা রাখা আছে’, মাঝ আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে হুলস্থূল কাণ্ড

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের