এসএসসি নিয়ে একাধিক মামলা! বিরক্তি প্রকাশ করে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই বিষয়টি সোমবার শীর্ষ আদালতে জানিয়েছে তারা। অযোগ্যরা কোনওভাবেই চাকরিতে বসতে পারবেন না। অযোগ্যের তালিকায় থাকা ১৮০৬ জন বাদ দিয়ে বাকিরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর হবে প্রথম পরীক্ষা। কিন্তু তারপরেও এই নিয়ে একাধিক মামলা হয়ে চলেছে।

অযোগ্যের তালিকা প্রকাশ হওয়ার পর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একটার পর একটা মামলা দায়ের হচ্ছে। এবার সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শীর্ষ আদালতে দুই বিচারপতি। সোমবার বিচারপতির সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এসএসসির কাছে দাগি অযোগ্যদের বাদ দেওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই সময় এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে। এরপরেও একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তি প্রকাশ করে দুই বিচারপতি বলেছেন, একটা বিষয় নিয়ে এত মামলা কেন। প্রতিদিনই একই বিষয়ে মামলা দায়ের হচ্ছে। সবদিক বিবেচনা করে দেখা হচ্ছে।
স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ন্যূনতম নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশেও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছে সেটাও খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। তাকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন চাকরিহারাদের একাংশ। সোমবার সেই মামলা উঠলে বিরক্তি প্রকাশ করেন দুই বিচারপতি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানা গিয়েছে, নিউ প্রক্রিয়ায় এসএসসি র নীতিগত সিদ্ধান্তে কোনরকম হস্তক্ষেপ করা হবে না।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর