বৃহস্পতিবারেই পুরভোট , হিংসা রুখতে হবে : রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্দেশ বিচারপতি চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ত্রিপুরা পুরভোট হবে নির্ধারিত সূচি মেনেই। তবে ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে। নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

মঙ্গলবার  শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।  নির্দেশে আদালত বলেছে, কোনও অবস্থাতেই ভোট বাতিল করা যাবে না।এই বিষয়ে বেঞ্চের ব্যাখ্য়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে শোভন নয়। তাছাড়া ভোট বাতিল একমাত্র শেষ অস্ত্র।

আদালতের মন্তব্য, ‘বেঞ্চ মনে করে, যে আশঙ্কা করে তৃণমূল ভোট স্থগিত রাখার আর্জি জানিয়েছিল, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ ভোট, তাদের সেই আশঙ্কা দূর করতে আমরা ত্রিপুরা সরকারকে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি।  ভোট যাতে অবাধ ও সুষ্ঠুভাবে হয়, নির্বাচন চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। ‘

সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে  বিপ্লব দেব এবং তাঁর সরকারের কাছে মানসিক উদ্বেগের কারণ হয়ে উঠল, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ।  কারণ, ভোটের দিন বা গণনার দিন কোনও অপ্রীতির ঘটনা ঘটলে তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে। সে ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে পড়বে ত্রিপুরা সরকার। 

এদিন সকাল থেকে সংবাদের শিরোনামে ছিল ত্রিপুরা পুরভোট এবং এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেও ছিল নজর। সকালে মামলার শুনানিতে ত্রিপুরা সরকারকে চাচাছোলা ভাষায় সমালোচনা করে বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের আইনজীবীকে চোখা চোখা প্রশ্নের মুখে পড়ত হয়। ভোট অবাধ ও সুষ্ঠু করতে ত্রিপুরা সরকার কী পদক্ষেপ করেছে, তা জানতে চায় বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের আইনজীবীকে বলা হয়, বিকেলের মধ্যে এই সংক্রান্ত তথ্য তারা যেন বেঞ্চে পেশ করে। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে রিপোর্ট দাখিল করে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি ভোট অবাধ ও সুষ্ঠু করতে ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের