পুরভোট অবাধ করতে কী ব্যবস্থা : ত্রিপুরা সরকারকে সুপ্রিম কোর্ট

ত্রিপুরা সরকারের ভূমিকায় রুষ্ট শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ত্রিপুরা ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিপ্লব দেব সরকারের। জানতে চাইল, রাজ্যে পুরভোট নিরপেক্ষ করতে সরকার কী ব্যবস্থা নিয়েছে?

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পিছনে রয়েছে তৃণমূলের দায়ের করা আদালত অবমাননা মামলা। শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ঘাসফুল এই মামলা রুজু করে। মামলায় বলা হয়েছে, বিপ্লব রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিদিন সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে। সেখানকার পুরভোট স্থগিত রাখা হোক। মঙ্গলবার সেই মামলার শুনানি চলছিল। তৃণমূলের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ রাম জেঠমালানি। অন্যদিকে ত্রিপুরা সরকারের হয়ে সওয়াল করেন মহেশ জেঠমালানি।

ত্রিপুরা সরকারের এই দাপাদাপি যে সুপ্রিম কোর্ট ভালো চোখে দেখছে না, এদিনের পর্যবেক্ষণে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। শীর্ষ আদালতের এদিনের পর্যবেক্ষণ মনে করিয়ে দিচ্ছে, করোনাকালে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে কমিশনের ভূমিকা নিয়ে মাদ্রাজ হাইকোর্টের ক্ষোভ প্রকাশ। চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এদিন ত্রিপুরা সরকারের সমালোচনা করতে গিয়ে যে শব্দবন্ধনি ব্যবহার করছে, তা নজিরবিহীন বলা যেতে পারে।

ত্রিপুরা সরকারের হয়ে সওয়াল করতে উঠে মহেশ জেঠমালানি বলেন, এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আজ প্রচারের শেষ দিন। আচমকাই ওরা (তৃণমূল) কয়েকটি হিংসাত্মক ঘটনার উল্লেখ করে মামলা রুজু করেছে। অথচ, ঘাসফুলের তরফে তোলা প্রতিটি ঘটনার তদন্ত করছে রাজ্য সরকার।

জেঠমালানির ওই বক্তব্য শুনে বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কার্যত ক্ষোভ প্রকাশ করে। ত্রিপুরা সরকারের আইনজীবীর কাছে প্রশ্ন, রাজ্যে নিরাপত্তা দায়িত্ব কার হাতে? কে দেখছে নিরাপত্তা? আপনার কাছে আমাদের প্রশ্ন, সেখানে নির্বাচন স্বচ্ছ এবং অবাধ করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি আমাদের আশ্বাস দিয়ে বলতে পারেন, ভোট অবাধ এবং সুষ্ঠু হবে? জানাতে পারেন, আজ যখন মামলার শুনানি চলছে, তখন ত্রিপুরায় কোনও অশান্তি হবে না? অশান্তি হবে না ভোট গণনার দিন? জবাবে মহেশ জেঠমালানি বলেন, ত্রিপুরার ভোট অবাধ ও সুষ্ঠু করতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছ।

যদিও তাঁর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেনি ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের আইনজীবীকে ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপনাকে এক ঘণ্টা সময় দিচ্ছি। আপনি আপনার পুলিশ এবং স্বরাষ্ট্রসচিবের কাছে জেনে নিয়ে আমাদের বলুন, রাজ্যে পুরভোট অবাধ ও স্বচ্ছ করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের