পশ্চিমবঙ্গে দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’, জানাল সুপ্রিম কোর্ট

বাংলার সিনেমা হলগুলিতে 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে আর কোনও বাধা রইল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে বাংলার সিনেমা হলগুলিতে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে আর কোনও বাধা রইল না। পাশাপাশি তামিলনাড়ুতে যাতে এই ছবির প্রদর্শন সুষ্ঠুভাবে হয় সেই কারণে এদিন সে রাজ্যের সরকারকে প্রেক্ষাগৃহগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল রাজ্য। কিন্তু সর্বোচ্চ আদালত জানিয়েছে, ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করে রাখা যাবে না। গত ৫ মে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর ছবিটি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৮ মে। সেই নিষেধাজ্ঞার পর সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেন ছবিটির প্রযোজক এবং নির্মাতারা। সর্বোচ্চ আদালত রাজ্যের কাছে জানতে চায়, কেন ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের সেই নোটিসের প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি পক্ষপাতদুষ্ট। তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে বলে জানায় পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে বৃহস্পতিবার শীর্ষ আদালত ছবিটির নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud), বিচারপতি পিএস নরসিমা (Justice PS Narasimha) এবং বিচারপতি জেবি পারদিওয়ালা (Justice JB Pardiwala) এর সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের