জলমগ্ন এইমস, ট্রমা সেন্টারে  বন্ধ অস্ত্রোপচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি। আর তাতে বেহাল অবস্থা  জনজীবনের। এই আবহে দিল্লিতে  অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ( AIIMS) ব্যাহত হল চিকিৎসা ব্যবস্থা। ভারী বৃষ্টিপাতে জলমগ্ন AIIMS –এর নিউরোসায়েন্সেস সেন্টার। এরফলে বাতিল হয়েছে ট্রমা সেন্টারে  বেশ কয়েকটি অপারেশন।

জানা গিয়েছে, অনেক অপারেটিং রুমের দেওয়াল থেকে জল পড়ছে। তাই  বন্ধ রাখা হয়েছে এসি। বর্তমানে AIIMS-এর কার্ডিও নিউরো সেন্টারে নিউরোসার্জারি রোগীদের জন্য সাতটি অপারেটিং রুম রয়েছে। বৃষ্টির আগে চারটি অপারেশন  থিয়েটার  (ওটি) চালু ছিল। তবে বৃষ্টিতে প্লাবিত হওয়ায়  বর্তমানে সবকটি অপারেশন  থিয়েটার বন্ধ হয়ে গিয়েছে ।   হাসপাতাল সূত্রে খবর জরুরী পরিস্থিতিতে রোগীদের সফদরজং এবং অন্যান্য সরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে ।  এরফলে  বিপাকে পড়েছে রোগীরা।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের কারণে  জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। এরফলে জলে ডুবেছে  মেট্রো ষ্টেশন। আর  তাতে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে,  প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ মেট্রো স্টেশন।  বন্ধ হয়েছে পরিষেবা।  দিল্লি ট্র্যাফিকের তরফে জানান হয়েছে,  জল জমার  কারণে আইটিও, বীর বান্দা বৈরাগী মার্গ, ধৌলা কুঁয়াতেও যান চলাচল ব্যাহত হয়েছে।  পাশাপাশি এইমস সংলগ্ন সফদরজং এবং বেশ কয়েকটি অঞ্চলে জল জমে গেছে। খুব ধীর গতিতে চলছে যান চলাচল। ভারতীয় আবহাওয়া দফতর ২৯ জুন পর্যন্ত দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য