ধানবাদ-গয়া শাখায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার মাওবাদী পোস্টার

ঘুরিয়ে দেওয়া হয়েছে দিল্লিগামী সব রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি, গয়া: মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠল ঝাড়খণ্ডের গিরিডি। বিস্ফোরণের তীব্রতা বেঁকে গেল রেললাইন। ঘটনা ঘটে ধানবাদ ডিভিশনের চিচাকি ও কারামাবাদ স্টেশনের মাঝে রাত সাড়ে ১২টা নাগাদ । ঘটনাস্থল থেকে অদূরে উদ্ধার একাধিক মাওবাদী পোস্টার।

প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, নাশকতার নেপথ্যে মাওবাদীদের হাত থাকতে পারে। ওই সময়ে আপ বা ডাউন লাইনে কোনও ট্রেন চলাচল না করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানোর হাত থেকে রক্ষা মিলেছে। বিস্ফোরণের খবর পাওয়ার পরে পরেই গ্র্যান্ড কর্ড লাইনের বহু ট্রেন বাতিল করা হয়েছে।

নিরাপত্তার কারণে, হাওড়া-দিল্লি রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ-দেহরি এক্সপ্রেস।দিল্লিগামী সব রাজধানী এক্সপ্রেস যাবে পাটনা হয়ে। যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, দিল্লি-শিয়ালদহ রাজধানী, দিল্লি-হাওড়া রাজধানী, দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। পটনা-ঝাঁঝা হয়ে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

গত নভেম্বরে ধানবাদ ডিভিশনের লাতেহারে রিচুঘুটা ও ডেমু স্টেশনের মাঝে রেললাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। এই ঘটনার জেরে ধানবাদ ডিভিশনের বারকাকানা-গাড়ওয়া রুটে রেল পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে।

এই ধরনের নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে, নির্ভরযোগ্য সূত্রে গোয়েন্দাদের কাছে খবর ছিল। তাদের আশঙ্কা সত্যি হল। সাধারণতন্ত্র দিবসের ঠিক পরের দিন মাওবাদী কার্যকলাপের সাক্ষী রইল গয়া

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের