আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিজস্ব প্রতিনিধি: এবার সুরকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন তামিল গায়িকা স্বাগতা এস. কৃষ্ণন। এবং সুরকারকে ‘মাদ্রাজ-এর এপস্টাইন’ হিসেবে আখ্যা দিলেন। স্বাগতা, ইস্পাদে রাজাভুম ইধায়া রানিয়াম-এর ইয়েনো পেন্না, ব্যাচেলর থেকে কাধল কানমানি গানের জন্য বিখ্যাত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা জানালেন, তিনি একজন তামিল সুরকারের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন৷ তবে তিনি অভিযুক্ত সুরকারের নাম প্রকাশ করেননি। তিনি জানান, এই ঘটনায় তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে, বাধ্য হয়ে তামিল ইন্ডাস্ট্রি ছেড়ে ঋষিকেশে চলে গিয়েছিলেন। তবে তামিল ইন্ডাস্ট্রিতে এই ঘটনা নতুন নয়। অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটেছে।

গায়িকার কথায়, যে জায়গাটিকে তিনি একসময় নিরাপদ বলে মনে করতেন, অর্থাৎ সঙ্গীত পরিচালকের নিজের স্টুডিওর ভিতরে এই ঘটনাটি ঘটেছিল। স্টুডিওটি শব্দ প্রতিরোধী, তালাবদ্ধ এবং গোপন ক্যামেরা-সহ অসংখ্য সিসিটিভি ক্যামেরায় ঠাসা ছিল। তার মধ্যেই তাঁর উপর সঙ্গীত পরিচালক দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়েছেন। এবং ঘটনার তিনি রেকর্ড করেছেন। এবং পরে সেই ফুটেজ দেখিয়ে তাঁকে হুমকি দিতেন। যাতে তিনি এই বিষয়ে কোনও আইনি পদক্ষেপ না নেন। স্টুডিওটি এমন করেই তৈরি হয়েছিল যে, সেখান থেকে কোনও শব্দ বাইরে যেত না। তাই কেউ তাঁর চিৎকার শুনতে পেতেন না।

এরপর গায়িকা এপস্টাইন ফাইলের কথা উল্লেখ করে বলেন, এই ধরনের কর্মকাণ্ডে ওই সঙ্গীত পরিচালকই ছিলেন রাজা। অভিযুক্ত ব্যক্তি নিরপরাধদের ওপর তাঁর ক্ষমতার অপপ্রয়োগ করতেন। তিনি স্বাধীনচেতা নারীদের টার্গেট করতেন। তিনি অনেকের কাছ থেকেই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়েছিলেন। স্টুডিওতে আসা নারীদের সঙ্গে যৌন সম্পর্ক বানাতেন, আর তা গোপনে রেকর্ড করাটা তাঁর কাছে ছিল একটি শখের মতো। এই বিষয়ে তিনি আওয়াজ তুলবেন ভেবেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তোলার পর তিনি ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হন। এই ঘটনায় তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, তিনি নিজের ত্বকের চিকিৎসাও করিয়েছিলেন। তখন এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করলেও সাহস ও সমর্থনের অভাবে সে সময় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। কিন্তু তিনি এখন ওই সুরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ