বিধায়ক ভাঙানোর চেষ্টার অভিযোগে বি এল সন্তোষকে তলব তেলেঙ্গানা পুলিশের

বিধায়ক কিনতেএকশো কোটি টাকার টোপ দেওয়ার অভিযোগে বিজেপির অন্যতম শীর্ষ নেতা বি এল সন্তোষকে তলব করল তেলেঙ্গানা পুলিশ৷

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ : বিধায়ক কিনতে টাকার টোপ দেওয়ার অভিযোগে বিজেপির অন্যতম শীর্ষ নেতা বি এল সন্তোষকে তলব করল তেলেঙ্গানা পুলিশ ৷ তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর চার বিধায়ককে নিজেদের দলে টানতে বিজেপি বিপুল টাকার প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে তেলেঙ্গানা পুলিশ৷ এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য বি এল সন্তোষকে তলব করা হয়েছে৷

পুলিশের তলবে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে তাঁকে গ্রেফতারও করতে পারে পুলিশ৷ ইতিমধ্যেই বিধায়ক কেনাবেচার এই অভিযোগের মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে৷ হাইকোর্ট অবশ্য তদন্ত চালিয়ে যাওয়ার জন্য পুলিশকে অননুমতি দিয়েছে৷ তবে একজন বিচারপতির পর্যবেক্ষণে তদন্ত চলবে৷ তেলেঙ্গানার একটি ফার্ম হাউসে টিআরএস-এর চার বিধায়ককে একশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷ এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷ তিনজনই অবশ্য জামিন পেয়ে গিয়েছেন৷ প্রায় প্রতিটি অবিজেপি শাসিত রাজ্যে বিজেপি টাকার থলি নিয়ে বিধায়ক ভাঙার চেষ্টা করছে বিলে অভিযোগ। মহারাষ্ট্রে সফল হয়ে দিল্লি, ঝাড়খণ্ডে সরকার ভাঙার চেষ্টা করেছে গেরুয়া বাহিনি বলে সেখানকার ক্ষমতাসীন দলের অভিযোগ। তেলেঙ্গানায় নিজেদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে বিজেপি৷ অন্যদিকে সর্বভারতীয় ক্ষেত্রে নিজের দলকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নিজের দলের নাম তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি থেকে বদলে ভারত রাষ্ট্র সমিতি করেছেন তিনি৷

এসবের মধ্যেই কয়েকদিন আগে বিজেপির বিরুদ্ধে নিজের দলের চার বিধায়ককে একশো কোটি টাকার বিনিময়ে দলে টানার অভিযোগে সরব হন কেসিআর৷ অভিযোগের সমর্থনে একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি। যা নিয়ে দক্ষিণের এই রাজ্যে শোরগোল পড়ে যায়। এবার বিজেপির অন্যতম শীর্ষ নেতাকে তলব করে পাল্টা গেরুয়া শিবিরকে চাপে ফেললেন কেসিআর।

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি