বিজয়া দশমীর দিনেই একটি রাজনৈতিক দলের নাম বদল, জানেন কোন দল?

এদিন দলের নয়া নামকরণের পরেই আতশবাজি জ্বালিয়ে, পটকা ফাটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন টিআরএস সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: পাখির চোখ আগামী লোকসভা ভোট (Loksabha Poll)। লক্ষ্য জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। আর সেই লক্ষ্যেই বুধবার বিজয়া দশমীর (Vijayadasami) দিন নিজের দলের নাম বদলে দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (Telengana CM) কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao)। এখন থেকে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (TRS) নাম হল ভারত রাষ্ট্রীয় সমিতি (BRS)। এদিন দলের নয়া নামকরণের পরেই আতশবাজি জ্বালিয়ে, পটকা ফাটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন টিআরএস সমর্থকরা। শিগগিরই দলের নাম বদলের বিষয়টি নির্বাচন কমিশনকে (Election Commission) জানানো হচ্ছে বলে বিআরএসের (BRS) এক মুখপাত্র জানিয়েছেন।

প্রথম দিকে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও গত বছর খানেক ধরেই পদ্ম শিবিরের সঙ্গে দুরত্ব বাড়াচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao)। আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতা দখলে বিজেপি শীর্ষ নেতৃত্ব যেভাবে কোমর কষে ঝাঁপিয়েছেন তাতে অশনিসঙ্কেত দেখছেন তিনি। তাই পাল্টা বিজেপিকে চাপে রাখতে ইতিমধ্যেই বিজেপি বিরোধী শিবিরের দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে নিজের দলকে প্রাসঙ্গিক করতে নয়া উদ্যোগ নিয়েছেন।

জাতীয় রাজনীতিতে দাগ কাটতে কোন পথে এগনো হবে তা ঠিক করতে এদিন দলের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (Telengana CM)। তার পরে পাঁজি মেনে বেলা একটা ১৯ মিনিটে দলের নাম বদলের কথা ঘোষণা করেন। দলকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য নাম বদল করলেও জাতীয় দলের স্বীকৃতি পেতে আরও কয়েকটা ধাপ এগোতে হবে। সূত্রের খবর, জাতীয় দলের স্বীকৃতি পেতে গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি ও কর্নাটকের ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারত রাষ্ট্রীয় সমিতির শীর্ষ নেতারা।  

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর