দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি, সাইবার প্রতারণা, জঙ্গি প্রচার থেকে শুরু করে মাদক পাচারের মতো বেআইনি কর্মকাণ্ডে ক্রমশ ব্যবহৃত হচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। দিল্লি হাইকোর্টে দাখিল করা এক হলফনামায় এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের দাবি, বর্তমানে টেলিগ্রাম কার্যত ‘নতুন ডার্ক ওয়েব’-এ পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অপরাধী চক্র, সাইবার জালিয়াত, জঙ্গি সংগঠন এবং বিভিন্ন অসাধু গোষ্ঠী নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কাজ চালাচ্ছে। হলফনামায় বলা হয়েছে, NEET-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সাইবার প্রতারণা, শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট (CSEAM) ছড়ানো, মাদক পাচার এবং আর্থিক জালিয়াতির মতো কর্মকাণ্ডে টেলিগ্রামকে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রের অভিযোগ, টেলিগ্রামের গোপনীয়তা ও পরিচয় গোপন রাখার সুবিধা অপরাধীদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর বা পরিচয় লুকিয়ে রাখতে পারায় তদন্তকারীদের পক্ষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এছাড়াও জঙ্গি সংগঠন এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলি টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল ও গ্রুপ ব্যবহার করে উস্কানিমূলক প্রচার চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে। এর মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ। সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট ছড়ানোর প্রসঙ্গ উল্লেখ করেছে কেন্দ্র। আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

হলফনামায় আরও দাবি করা হয়েছে, টেলিগ্রাম এখন সাইবার অপরাধীদের অন্যতম ঘাঁটি। ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, তথ্য চুরি এবং বিভিন্ন সাইবার হামলার পরিকল্পনা করা হচ্ছে। এমনকি হ্যাকার গোষ্ঠীগুলি টেলিগ্রামের মাধ্যমে চুরি হওয়া তথ্য ও ক্ষতিকারক সফটওয়্যার আদান-প্রদান করছে বলেও অভিযোগ। আধার নম্বর, মোবাইল নম্বর-সহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ক্ষেত্রেও টেলিগ্রাম বট ব্যবহারের অভিযোগ তুলেছে কেন্দ্র। পাশাপাশি পাইরেটেড সিনেমা ও ওয়েব সিরিজ ছড়ানোর ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মের অপব্যবহার হচ্ছে বলে দাবি করা হয়েছে। দিল্লি হাইকোর্টে দাখিল করা এই হলফনামায় টেলিগ্রামকে ঘিরে একাধিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার।

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল