ভারত নেপাল সীমান্তে থমথমে পরিবেশ অব্যাহত, আটকে বহু ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিট্যাঙ্কি: প্রাধনমন্ত্রী ওলির ইস্তফার পরেও অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। এর প্রভাব পড়েছে ভারত-নেপাল সীমান্তে। বৃহস্পতিবার ইন্দো নেপাল সীমান্তে দেখা গিয়েছে অস্থির পরিস্থিতি। নেপালে থাকা ভারতীয়দের  বিশেষ অনুমতি নিয়েই আসতে হচ্ছে ভারতে। তবে এখনই ভারত থেকে নেপালে যাওয়া যাচ্ছে। সাময়িক সময়ের জন্য নেপাল যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। বুধবারের মতো বৃহস্পতিবারও সীমান্তে কড়া নিরাপত্তা লক্ষ কার গিয়েছে। পুলিশি নিরাপত্তার সঙ্গে রয়েছে এসএসবি-র নিরাপত্তা। পরিস্থিতির দিকে নজর দিতে এসএসবি-র ডিআইজি মঞ্জিত সিং পৌঁছে গিয়েছে সীমান্তে।

সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও শান্ত হয়নি কাঠমুন্ডু। সোমবার, মঙ্গলবার নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। পুলিশের গুলিতে ৩০ জনের বেশি নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবারের বিক্ষোভে কেপি শর্মা ওলির পদত্যাগ এবং সরকার বরখাস্তের দাবি জানানো হয়। ওলি সহ একাধিক মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তথ্যমন্ত্রীর বাড়ি সহ সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে।

এই পরিস্থিতির রেশ পড়েছে পানিট্যাঙ্কিতে। নেপালের জেন জি-র আন্দোলনের আঁচ ভারতে সরাসরি না পড়লেও সীমান্তে পড়েছে। প্রতিদিন সীমান্ত দিয়ে প্রায় আটশো থেকে এক হাজার ট্রাক যাতায়াত করে। মঙ্গলবার থেকে সীমান্তেই আটকে রয়েছে ট্রাকগুলো। এরমধ্যে বেশিরভাগ ট্রাকেই রয়েছে আলু, পটল, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস আটকে রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো পারাপার না করতে না পারায় চিন্তায় ব্যবসায়ী মহল। পাশাপাশি ব্যাপক সমস্যায় পরেছে ট্রাক চালকরা। সীমান্ত বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেই আশায় দিন কাটাচ্ছে সীমান্তের ব্যবসায়ী থেকে ট্রাক চালকরা।

বৃহস্পতিবার থেকে নেপালের পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছাড়ার পর ও শাসন ক্ষমতা সেনা নিজেদের হাতে নেওয়ার পর আন্দোলণের তীব্রতা কিছুটা হলেও কমেছে। জারি রয়েছে কার্ফু। এই কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে। কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্সের এডিজি অজয় নন্দা আজ পরিদর্শন করেন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা।

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?