শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিষিদ্ধ করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’, সুপ্রিম কোর্টকে জানাল রাজ্য

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় রাজ্য সরকারের তরফে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে নিষিদ্ধ করা হয় ‘দ্য কেরালা স্টোরি’, সুপ্রিম কোর্টকে এমনটা জানাল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় রাজ্য সরকারের তরফে এ কথা জানানো হয়েছে।

গত ৫ মে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর ছবিটি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। শিল্পজগতের সঙ্গে যুক্ত মানুষজনের একাংশ অভিযোগ করেন, ছবিটিতে বিকৃত এবং মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। ছবিটি মুসলিম সম্প্রদায়কে হেয় করতে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর সর্বোচ্চ আদালত জানতে চায় কেন ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের সেই নোটিসের প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি পক্ষপাতদুষ্ট। তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে বলে জানায় পশ্চিমবঙ্গ সরকার।

উল্লেখ্য ‘দ্য কেরালা স্টোরি’ (‘The Kerala Story’) সিনেমাটি কেন নিষিদ্ধ করা হয়েছে, এই প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি কারণ জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকার ও তামিলনাড়ু সরকারের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ দুই রাজ্যের কাছে জবাব চেয়ে নোটিস জারি করে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের