এ লজ্জা রাখব কোথায়?

বিবৃতি দিয়ে প্রতিবাদ পত্রিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধুলোয় মিশল ভারতের মান সম্মান। মার্কিন জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়ে দিয়েছে তাঁদের নাম ব্যবহার করে মোদির নামে প্রচার মিথ্যে করা হয়েছে। 

ঠিক কী হয়েছে?

আমেরিকা সফর সেরে ভারতে ফেরার পরই নেটমাধ্যমে একটি ছবি দেখা গিয়েছে। ছবিটি আমেরিকার বহুল পঠিত দৈনিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসয়ের প্রথম পাতার ছবি। ছবিতে দেখা গিয়েছে, নরেন্দ্র মোদিকে। সেখানে তাঁকে ‘দুনিয়ার শেষ, সর্বোৎকৃষ্ট ভরসাস্থল’ হিসেবে অভিহিত করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের মতো নামজাদা একটি পত্রিকার প্রথম পাতার এই ছবি নিয়ে শুরু হল তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শব্দের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।  নড়েচড়ে বসে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। তারা বিবৃতি দিয়ে জানায়,  তাদের নাম ব্যবহার করে মোদীকে নিয়ে এই প্রচার মিথ্যে। এমন কোনও সংবাদ তাঁরা পরিবেশন করেনি।

ভুলটা ধরা পড়ল কী ভাবে? পত্রিকার মাস্টহেডের ওপরে ইংরেজিতে সেপ্টেম্বর বানানটি লক্ষ্য করুন। কী দেখতে পাচ্ছেন।  Setpember। বানান অনুসারে উচ্চারণ হওয়ার কথা সেটপেম্বর। শুধু তাই নয়, পত্রিকায় ব্য়বহৃত মোদির ছবিটিও তাঁর আমেরিকা সফরের নয়। যে ছবিটি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে, সেটা ১২ মার্চ সবরমতী আশ্রম থেকে গুজরাতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সূচনার সময় তোলা। যখন আশ্রম ঘুরে দেখার পর ভিজিটর্স বুকে স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি এ ভাবে ব্যবহৃত হওয়ার সত্য জানাজানি হতেই নেটমাধ্যমে শুরু হয়ে গিয়েছে কটূক্তি ও ব্যঙ্গের বন্যা।

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের