কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সংসদের অ্যানেক্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আচমকাই সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা নিয়ে ইতিমধ্যেই বিস্তর চর্চা শুরু হয়েছে।

সোমবার(১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষ অধিবেশনের প্রথম দিনেই এই বৈঠকের লক্ষ্য কি তা প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, এই অধিবেশনে ৮টি বিল নিয়ে আলোচনা হতে পারে। তাই কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে সেই বিলগুলি নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা।  

মূলত অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যাল বিল ২০২৩, পোস্ট অফিস বিল ২০২৩, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিযুক্তি, পরিষেবার শর্তাবলী এবং মেয়াদ) বিল ২০২৩, প্রবীণ নাগরিকদের বিল নিয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা।

সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ এক নির্বাচন’, ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ নাম নিয়ে প্রস্তাব পেশ করা হতে পারে বলে ধারণা বিরোধীদের। তাই প্রধানমন্ত্রীর ডাকা কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে কিনা সেই নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪