Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধবের, বেহাত তীর-ধনুক

স্থগিতাদেশ দিতে অস্বীকার ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিব সেনার হাতছাড়া তীর-ধনুক। নির্বাচন কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট।  সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিএস পাদ্রিওয়ালা এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ উদ্ধব ঠাকরের দায়ের করা মামলায় আর্জি খারিজ করে দিয়েছে।  তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে,  নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তারা কোনও স্থগিতাদেশ দিতে পারছে না। উদ্ধব শিবিরের হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবল। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি বলেন, তীর ধনুক  শিবসেনাকে ফিরিয়ে না দেওয়া হলে, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কারণ, অ্যাকাউন্ট খোলার সময় দলের প্রতীকের উল্লেখ করতে হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের হয়ে আদালতে সওয়াল করেন নীরজ কিষণ কঔল। তিনি মামলার যৌক্তিকতা তুলে ধরেন।  দুই পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, কমিশন একটি প্রতীক নিয়ে মতামত জানিয়েছে। সেই মতামতের (সিদ্ধান্ত) ওপর এই এজলাস কোনও স্থগিতাদেশ দেবে না। ডিভিশন বেঞ্চে একটি স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের হয়েছে। সে স্পেশ্যাল লিভ পিটিশনের ওপর বেঞ্চ শুনানি গ্রহণ করবে। 

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত শিবসেনার পক্ষে আরও অস্বস্তির কারণ হয়ে উঠল। তারা আশা করেছিল, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ জারি করবে। তারা ফিরে পাবে তীর-ধনুক। সেটা না হওয়ায় উদ্ধব শিবির আশাহত।  

আরও পড়ুন উদ্ধবের ডাকা বৈঠক এড়ালেন শিবসেনার ৭ লোকসভা সাংসদ

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি