সুপ্রিম কোর্টে ধর্ষণ ও খুনের অপরাধে তিন ফাঁসির আসামীর সাজা মুকুব

ধর্ষণ এবং খুনের অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত তিন আসামীকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্ট এই তিন জনকে ফাঁসির সাজা শোনায়।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : ধর্ষণ এবং খুনের অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত তিন আসামীকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট। এই তিন জনের বিরুদ্ধে ২০১২ সালে ১৯ বছরের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ এবং খুন করার অভিযোগ ওঠে। পরে তদন্তে তাঁদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়। ২০১৪ সালে দিল্লি হাইকোর্ট এই তিন জনকে ফাঁসির সাজা শোনায়। কিন্তু আট বছর পর তা রদ করে দিল দেশের শীর্ষ আদালত।

২০১২ সালে দিল্লির নজফগড় এলাকায় ধর্ষণ এবং খুনের একটি অভিযোগ দায়ের হয়। হরিয়ানার রেওয়ারি জেলার একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে দেখা যায় বিভিন্ন ভারী এবং ধারাল বস্তু দিয়ে তরুণীর শরীরের নানা অংশ আঘাত করা হয়েছে। শুধু তা-ই নয়, তাঁকে অপহরণ করে ধর্ষণ এবং ধর্ষণের পর খুন করার তথ্যপ্রমাণ মেলে ওই তিন জনের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্ট ২০১৪ সালের ২৬ অগস্ট এই মামলায় রায় দিতে গিয়ে জানায়, রাস্তায় ঘোরা ‘শিকারি’র মতোই ‘শিকারের সন্ধানে’ থাকে এই ধরনের অপরাধীরা। তারপরই অপরহরণ, ধর্ষণ এবং খুনের মতো একাধিক অপরাধে রবি কুমার, রাহুল এবং বিনোদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় দিল্লি হাইকোর্ট। খুন করার পর তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে, ভিনরাজ্যে গিয়ে দেহ লোপাট করার দায়েও দোষীদের বিরুদ্ধে মামলা রুজু হয়।

কিন্তু এদিন সুপ্রিম কোর্ট এই তিনজনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে। এদিন এই তিন জনের মুক্তির বিরোধিতা করে দিল্লি পুলিশ জানায়, এই ধরণের অপরাধীরা মুক্তি পেলে সমাজে বিরূপ প্রভাব পড়বে। আসামীদের পক্ষে আইনজীবী তাদের বয়স, পরিবারের সম্মান ও এদের বিরুদ্ধে পুরনো কোনও অপরাধের রেকর্ড নেই বলে শাস্তি মুকুবের আবেদন জানান। কোর্টের রায়ের পর মৃতা তরুণীর মা বলেন, ‘এই রায় আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তবু আমরা সুবিচারের আশায় লড়াই চালিয়ে যাব’।

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?