কামরার ভিতরে মৃত যাত্রী নিয়ে ছুটল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: তামিলনাড়ুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ছুটে চলেছে। ট্রেন চলাকালীন কামরার ভিতরে মৃত্যু হয় এক যুবকের। সেই দেহ নিয়েই ৬০০ কিলোমিটার পথ ছুটে চলল ট্রেনটি।

মাদুরাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল ওই ট্রেনটি। সেখানে ছিলেন বছর ৩৬-এর রমজিৎ যাদব। উত্তরপ্রদেশের(UttarPradesh) বাসিন্দা তিনি। কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথে যুবকটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাড়ির এক সদস্য়। রবিবার রাতে ট্রেনটি নাগপুরে পৌঁছানোর পর মৃত্যু হয় ওই ব্য়ক্তির।

অনেক চেষ্টা করেও মৃতদেহটি(Dead Body)  সরানোর কোনও ব্যবস্থা করা যায়নি। ওই মৃতদেহের সাথেই কামরার বাকি যাত্রীদের রাত কাটাতে হয়। এরপর সকাল হলেও, কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি রেলের(Indian Railway)  তরফে। যাত্রীরা এমনটাই অভিযোগ রেল(Rail) কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে(Tamilnadu Express)।

মৃতদেহটি ট্রেন থেকে সরানোর জন্য ওই যুবকের শ্যালক বারবার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোদ করেছিলেন। এমনকি, ওই কামরার বাকি যাত্রীরাও এই বিষয়ে রেল পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু, কোনও কিছুতেই কোনও লাভ হয়নি। মৃতদেহ ওই সাধারণ কামরা থেকে সরানোর ব্যবস্থা করা হয়নি রেল কতৃপক্ষের তরফে। তা নিয়েই ট্রেন এগিয়ে চলে গন্তব্য়ের দিকে। এরপর সকালে ট্রেন ভোপালে পৌঁছলে সেখানেও বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। অবশেষে ঝাঁসিতে গিয়ে দেহ সরানোর ব্য়বস্থা করে রেল। রেল পুলিশ কামরা থেকে মৃতদেহটি সরিয়ে নেয় এবং তা ময়নাতদন্তের জন্য পাঠায়। রেল কর্তৃপক্ষের দীর্ঘ সময়ের এই নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ যাত্রীরা।

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড