দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ankita: হোটেল-রিসর্টে জেলাশাসকদের সারপ্রাইজ ভিজিটের নির্দেশ, প্রয়োজনে বুলডোজার

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: অঙ্কিতা ভাণ্ডারির খুনের ঘটনায় রাজ্যে আসীন শাসকদল রীতিমতো বেকায়দায়। পরিবার সাফ জানিয়ে দিয়েছে, তারা অটপ্সি রিপোর্ট হাতে না পেলে অঙ্কিতার দেহ সৎকার করবে না। প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সব জেলাশাসকদের বলেছেন, তাদের প্রশাসনিক এলাকার মধ্যে যে সব হোটেল বা রিসর্ট রয়েছে, তারা যেন সেই সব হোটেল বা রিসর্টে সারপ্রাইজ ভিজিট করে। যে সব হোটেল বা রিসর্ট গোলমেলে মনে হবে, সেই সব হোটেল বা রিসর্ট বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিতে হবে। গ্রেফতার করতে হবে হোটেল বা রিসর্টের মালিককে।

মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, অঙ্কিতার মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে এখন থেকে পদক্ষেপ করতে হবে। পাশাপাশি প্রশাসনের কর্তাদের বলেছেন, এই ক্ষেত্রে কোনও রঙ দেখা হবে না। কোনও হোটেল বা রিসর্টের মালিকের সঙ্গে শাসকদলের কোনও নেতার ঘনিষ্ঠতা থাকলেও সেই হোটেল বা রিসর্টে কোনকিছু গোলামেলে ঠেকলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। এই ক্ষেত্রে সরকার কোনও সমঝোতায় যাবে না। মুখ্যমন্ত্রী প্রশাসনকে বলেছেন, যারা রাজ্যকে অস্থির করে তোলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে।

এদিকে, ওই রিসর্ট বুলডোজা চালিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলছে অঙ্কিতার পরিবার।প্রশ্ন বিরোধীদেরও। অভিযোগ, প্রমাণ লোপাট করতেই ওই রিসর্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্য সরকার সিট গঠন করলেও তদন্ত গা ঢিলেমি দেওয়া শুরু হয়েছে। চেষ্টা চলছে অপরাধীদের বাঁচাতে। সব মিলিয়ে রাজ্য সরকার যে রীতিমতো চাপে রয়েছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ