অতিরিক্ত মাত্রায় সেবন করেছিলেন যৌনশক্তি বর্ধক ওষুধ! মর্মান্তিক পরিণতি হল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি : হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সেবন করেছিলেন যৌনশক্তি বর্ধক ওষুধ! অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করার ফলে মৃত্যু হল রোহিত লাল নামে এক ব্যক্তির। এমনই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। গুরুগ্রামে একটি ভাড়ার পিজি (PG -Paying Guest) ফ্ল্যাট থেকে রোহিতের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, রোহিত লাল (২৯) আদতে নাগপুরের বাসিন্দা ছিলেন। নয়াদিল্লিতে একটি কোম্পানিতে চাকরি করতেন। কর্মসূত্রে গুরুগ্রামের একটি পিজি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সকাল থেকে। রোহিতের এক সহকর্মী সেদিন তাঁকে ফোন করলে দীর্ঘ সময় পেরিয়ে যাবার পরও কোনো সাড়া মেলেনি। এদিকে ফোন না ধরে তাঁর ওই সহকর্মীর বিষয়টি খুব একটা ভালো লাগেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তখন পুলিশকে গোটা বিষয়টি জানান ওই ব্যক্তি। পরবর্তীতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্তৃপক্ষ। তারপরই পিজি ফ্ল্যাট থেকে রোহিত লালের মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাত্র ২০ টাকার অভিমানে বাড়ি ছাড়ল কিশোর, তারপর যা ঘটল….

রোহিতের পিজির ঘর থেকে বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, রোহিত লাল তাঁর হবু স্ত্রীকে ঘরে আসতে বলেছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সেবন করেছিলেন যৌনশক্তি বর্ধক ওষুধ। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করার ফলে মৃত্যু হল হৃদরোগে আক্রমণে মৃত্যু হয়েছে রোহিতের। তবে এখনও অবধি এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সবটাই পুলিশের সন্দেহ আর অনুমানের ভিত্তিতেই বলা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার করা সমস্ত ওষুধ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সব কিছুর রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই মনে করছে পুলিশ কর্তৃপক্ষ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ