আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংসদে নাটক নয়, কাজ করে দেখান, শীতকালীন অধিবেশনের আগে বার্তা মোদির

নিজস্ব প্রতিনিধি : নাটক করার অনেক জায়গা রয়েছে। সংসদ কাজ করার জায়গা। এখানে কাজ করে দেখান। শীতকালীন অধিবেশন শুরু আগে এইভাবে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। SIR নিয়ে কেন্দ্রের ওপরে চাপ বাড়াতে প্রস্তুত ছিল বিরোধীরা। তাই প্রথম থেকে কিছুটা হলেও চাপে ছিল কেন্দ্র। কিন্তু অধিবেশন শুরুর আগেই চাপ কমাতে বিরোধীদের জোড়ালো আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সংসদ কারও হতাশা দেখানোর জায়গা নয়। এটা কাজ করার জায়গা। কোনও নাটক করতে হলে অনেক জায়গা রয়েছে। সংসদে নাটক দেখানো নয়। বিরোধীরা ভোটে হেরে গিয়ে, তার রাগ সংসদে দেখাচ্ছে। এটা ঠিক নয়। চলতি অধিবেশনের প্রথম থেকেই বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা সহ ১২ রাজ্যে এসআইআর, দিল্লি বিস্ফোরণ, বায়ুদূষণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অস্ত্র শানিয়েছে বিরোধীরা। সেই অস্ত্রেই প্রথম আঘাত হেনেছেন প্রধানমন্ত্রী।

এসআইআর নিয়ে প্রতিবাদ দেখানোর পাশাপাশি সংসদ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সপা সাংসদ রামগোপাল বর্মা। এদিন তাঁরই পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী। বিহার বিপুল জয় পেয়েছে এনডিএ। এই জয় প্রসঙ্গে বলেছেন, বিরোধীদের এই জয় সহ্য হচ্ছে না। বিহার দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে। বিহারে বিশেষ করে মহিলারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন নির্বাচনে। বিরোধীদের বলেছেন, সংসদ আলোচনা করার জায়গা। সেই আলোচনা করার জায়গা বজায় রাখা হোক। কোনও রকম নাটক করার জন্য সংসদ নয়। বিরোধীদের কৌশল পরিবর্তন করা উচিৎ। প্রয়োজন হলে তিনি পরামর্শ দিতে চান।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ