পুরভোটের মুখে বিস্ফোরক ত্রিপুরার দুই বিজেপি বিধায়ক

সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: রাত পোহালেই ত্রিপুরায় পুরভোট। আর ঠিক তার আগের দিন শাসকদলের দুই নেতার বয়ানে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। মুখ খুলেছেন বললে কম বলা হবে। কার্যত সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন বিধায়ক সুদীপ রয় বর্মন এবং আশীষ সাহা। জানিয়েছেন, ত্রিপুরায় সাম্প্রতিক ঘটনাবলী দলের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। শাসকদলের দুই বিধায়কের মন্তব্য যে বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃ্ত্বের পক্ষে অস্বস্তির কারণ হয়ে উঠবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিকমহল।

বিপ্লবরাজ্যে পুরভোটের প্রচারে গিয়ে ঘাসফুল শিবিরের নেতা-নেত্রীদের চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হয়। ভাষণমঞ্চ ভেঙে দেওয়া থেকে শুরু করে গেরুয়া বাহিনীর হুমকি-ধমকি ছিলই। এমনকী থানায় আটকে রেখে চলে মানসিক নির্যাতন। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

বুধবার শীর্ষ আদালত ওই মামলার রায় দিতে গিয়ে জানায়, পুরভোট অবাধ ও সুষ্ঠু করতে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় যে বিপ্লব দেব সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে, সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। আর ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান পেশ করলেন বিধায়ক সুদীপ রয় বর্মন এবং আশীষ সাহা। স্বাভাবিকভাবেই এই দুই নেতার বিবৃতি শাসকদলের ওপর চাপ আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের