‘এমন শাস্তি চাই সাত প্রজন্ম যেন মনে রাখে’, দাবি জঙ্গি হানায় ছেলে হারানো শুভমের বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো কানপুরের শুভম দ্বিবেদীর মরদেহ মঙ্গলবার রাতে লখনউতে পৌঁছেছে। সেখান থেকে প্রশাসন পূর্ণ সম্মানের সাথে তাঁর দেহ কানপুরে গ্রামে পাঠিয়ে দেয়। শুভমের মৃতদেহ বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সেখানে শুধুই শোক ও হাহাকার। শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী বলেছেন যে এই “দু’টাকার সন্ত্রাসীরা আমাদের সরকারকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে চলে গিয়েছে। ওদের এমন শাস্তি দেওয়া উচিত যে সাত প্রজন্ম তা মনে রাখবে। আমার ছেলেকে গুলি করার পর, সে আমার পুত্রবধূকে বলল – “যাও, মোদিকে বলো যে আমরা তোমাকে মারিনি।”

কানপুরে পৌঁছানোর পর, শুভমের স্ত্রী ঈশানিয়া প্রথমবারের মতো মিডিয়ার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “বৈসরনে বসে আমরা তখন কথা বলছি। তারপর কিছু লোক বন্দুক নিয়ে এসে শুভমকে জিজ্ঞাসা করে যে সে হিন্দু না মুসলিম। প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি। তারপর তারা আবার জিজ্ঞাসা করে। শুভম যখনই বলে যে আমি একজন হিন্দু, তখনই তারা ওকে গুলি করে। প্রথম গুলিটি শুভমের দিকেই ছোঁড়া হয়েছিল।

উত্তরপ্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী রাকেশ সচান এবং মন্ত্রী যোগেশ শুক্লা দু’জনেই কাঁধে করে শুভমের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যান। বুধবার সকালে শুভমকে শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আসেন। এর আগে, উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক লখনউ বিমানবন্দরে শুভমের বাবার সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “ভারত অবশ্যই শুভমের মৃত্যুর প্রতিশোধ নেবে। আপনার শোক আমাদের সকলের শোক, শুভম আপনার ছেলে নয়, ভারতের ছেলে, রাষ্ট্রের ছেলে। সন্ত্রাসীরা এমন মৃত্যু পাবে যে তাদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠবে।”

শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী জানান, কাশ্মীরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তাঁর কথায়, “আমি তাঁকে বলেছি যে আমার ছেলে চলে গিয়েছে, কিন্তু অন্য কারও ছেলে যেন না যায়। সন্ত্রাসীদের এমন শিক্ষা দাও যাতে গোটা বিশ্ব মনে করে যে ভারত সরকার দুর্বল নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বললেন – আপনি সব দেখতে পাবেন। সরকারের উপর আমার বিশ্বাস রয়েছে যে সন্ত্রাসীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।”

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের