চাকরির প্রলোভন দেখিয়ে ৬ মাস ধরে তিন তরুণীকে লাগাতার ধর্ষণ, নারকীয় ঘটনা যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিরোনামে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের বান্দা জেলায় চাকরি দেওয়ার অজুহাতে তিন যুবকের বিরুদ্ধে উঠল ধর্ষণে অভিযোগ। পাশাপাশি অভিযুক্তরা আপত্তিকর ভিডিও তৈরি করে তিন যুবতীকে ব্ল্যাকমেইল করে ছয় মাস ধরে তাঁদের উপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

নগর কোতোয়ালি এলাকার বাসিন্দা ওই তিন যুবতী পুলিশকে জানিয়েছে যে, তিন যুবক চাকরি দেওয়ার অজুহাতে তাঁদের ডেকে নিয়ে যেত। তারপর মদ্যপান ও ধূমপান করতে বাধ্য করত। পাশাপাশি নির্যাতিতাদের অশ্লীল ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত। সেই ভয়েই প্রতিবাদ করতে পারেননি ওই তিন যুবতী।

নির্যাতিতারা জানিয়েছেন যে, ছয় মাস ধরে ক্রমাগত হুমকি ও ধর্ষণের মতো অত্যাচার সহ্য করার পর তাঁদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় এবং যুবতীরা সাহস সঞ্চয় করে পুলিশের কাছে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যুবতীদের বক্তব্য তাঁরাই প্রথম নয়, চাকরতির প্রলোভন দেখিয়ে আরও বহু মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে যুবকেরা। কিন্তু তাঁদেরও আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে বলে সকলে মুখ বুজে রয়েছে।

এই ঘটনার বিষয়ে এসপি অঙ্কুর আগরওয়াল বলেন, মামলার গুরুত্ব বিবেচনা করে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষাও করা হচ্ছে। পুলিশ পেনড্রাইভে কিছু আপত্তিকর ভিডিওও পেয়েছে, যা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা এই প্রথম নয়। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে ধর্ষণে উত্তরপ্রদেশ প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যেই থাকে। বিবিধ আইন এনেও ধর্ষণের মতো সংক্রামক রোগকে ঠেকানো যাচ্ছে না, এ সত্যিই অত্যন্ত চিন্তার বিষয়।

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক