অভিষেকের উপস্থিতিতেই গোয়ায় সংগঠন ঢেলে সাজাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখ গোয়া, তৃণমূল কংগ্রেস যে পশ্চিমের ওই রাজ্য দখলে মরিয়া সেটা আগেই বুঝিয়ে দিয়েছিল বাংলার শাসকদল। এর আগেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়েছেন প্রচারে। বিধানসভা ভোট আগামী মাসেই। এই পরিস্থিতিতে ফের একবার গোয়া সফরে গিয়েছেন অভিষেক। তিনদিনে তাঁর ঠাসা কর্মসূচি। এই সফরের মাঝেই গোয়ায় প্রার্থী তালিকা তৈরি করবেন অভিষেক। ৪০ আসনের গোয়া বিধানসভায় সম্ভবত ৩০টি আসনে লড়বে তৃণমূল। বাকি আসনে তাঁরা সমর্থন করবে কয়েকটি অ-কংগ্রেসী, অ-বিজেপি দলের প্রার্থীকে। এককথায় আসন সমঝোতা। মঙ্গলবার অভিষেকের উপস্থিতিতেই গোয়ায় দলের সংগঠন ঢেলে সাজানো হল।

মঙ্গলবারই গোয়া তৃণমূলের তরফে রাজ্য কমিটি, বিস্তারিত ব্লক কমিটি, গোয়া মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি ও গোয়া যুব তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করা হল। রাজ্য কমিটির সভাপতি করা হয়েছে কিরণ কোদলকরকে। সহ-সভাপতি ৯ জন এবং সাধারণ সম্পাদকও ৯ জন। ব্লক কমিটিতে রাখা হয়েছে ৪০ জনকে। প্রতিটি বিধানসভায় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে গোয়ায় ব্লক কমিটিতে জায়গা পেয়েছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহো। বোঝাই যাচ্ছে বেশ কোমর কষে নেমেছে তৃণমূল কংগ্রেস। সংগঠনের মাথায় রয়েছেন গোয়ার সাতবারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও। রয়েছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী নেতা চার্চিল আলেমাও। এবার বিধানসভায় প্রার্থী তালিকা প্রকাশের পালা, এরপরই জোরকদমে শুরু হবে প্রচার।

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?