চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শাসক দলের কাছে মাথানত করতে দেখেছি’, স্বাগত ভাষণেই বিড়লাকে তোপ সুদীপের 

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসাবে মনোনীত হয়েছেন ওম বিড়লা। বুধবার তাঁকে অভিনন্দন জানিয়েছে বিরোধী শিবির। পাশাপাশি বিড়লার পূর্ববর্তী কর্মকাণ্ডের কথা এদিন স্মরণ করিয়ে দিয়েছেন রাহুল গান্ধি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদ  সুদীপ  বন্দ্যোপাধ্যায়।

বুধবার দ্বিতীয়বারের মত স্পিকার হিসাবে ওম বিড়লা দায়িত্ব নেওয়ার পরেই অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুধু তাই নয় সুদীপ লোকসভায় দাঁড়িয়ে বলেন, ‘দ্বাদশ লোকসভায় যখন আমি প্রথমবার প্রবেশ করেছিলাম সেই সময় জানতাম বিরোধী দলনেতা ছাড়া অধিবেশন চলতে পারে না। তবে আমি খুশি এবার লোকসভা বিরোধী দলনেতা হয়েছে। আপনার মধ্যে অনেক ইতিবাচক ইচ্ছে আছে, তবে মাঝেমধ্যে আপনাকে শাসক দলের কাছে মাথা নত করতে দেখেছি।  ১৫০ জন সাংসদকে এখানে একদিনে বহিষ্কার করা হয়েছে, যা মেনে নেওয়া যায় না। শুধু তাই নয় অনেক বিল লোকসভায় পাশ হয়েছে তা প্রশংসিত । কিন্তু  এমনটাও হয়েছে কোনও আলোচনা ছাড়াই বিল পাশ হয়ে গিয়েছে। আশা করব বিরোধীদের অবহেলিত করা হবে না।‘

উল্লেখ্য, প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। ১৮ তম লোকসভায় স্পিকার পদে  এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার সকাল ১১ টা থেকে সংসদে শুরু হয় ভোটাভুটি। আর তাতে  ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠতা  পেয়ে সুরেশকে হারিয়ে দ্বিতীয়বার স্পিকার হিসাবে মনোনীত  হলেন ওম বিড়লা। ইতিমধ্যেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ