ত্রিপুরায় খাতা খুলল তৃণমূল, আমবাসায় একটি ওয়ার্ডে জয়ী

এই প্রথমবার বাংলার পর কোনও অন্যরাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে কোনও আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। আমবাসা পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: এই প্রথমবার বাংলার পর কোনও অন্যরাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে কোনও আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা পুরভোটে আমবাসা পুর পরিষদের একটি আসনে জয় পেয়েছে তৃণমূল। ওই পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ফুটেছে ঘাসফুল। পাশাপাশি ত্রিপুরার পুরভোটে একাধিক আসনে দ্বিতীয়স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। বহু আসনে ব্য়বধান একশোর কম। তবে প্রত্যাশা মতো ত্রিপুরা পুর নির্বাচনে জয়জয়কার বিজেপির। যদিও তৃণমূল-সহ বিরোধীদলগুলি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করেছেন। আমবাসায় পুর পরিষেদের ১৫টি আসনের মধ্যে ১২টিতে জয়ী বিজেপি। একটি করে আসন পেয়েছে তৃণমূল এবং সিপিএম।

আগরতলা পুরসভার ১,৩,৪,১৮,২০,২১,৩৫,৩৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে শেষ করেছে তৃণমূল কংগ্রেস। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প ব্যবধানে হেরেছেন জোড়াফুলের প্রার্থীরা। উল্লেখ্য, ত্রিপুরা পুরভোটে মোট ৩৩৪টি আসনে ভোট চলছে। বিজেপি ৩৩৪টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে। সেখানে ১২০টি কেন্দ্রে প্রার্থী দিতে পেরেছে তৃণমূল। বহু এলাকায় সন্ত্রাসের জেরে প্রার্থী দিতেই পারেনি বিরোধীরা। আবার হুমকির জেরে প্রচারও করতে পারেননি তৃণমূল প্রার্থীরা।

তবে এখনও গণনা চলছে বিভিন্ন আসনে। এখন দেখার আরও কোনও আসনে জয়ী হয় কিনা বাংলার শাসকদল। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে। প্রার্থীদের মারধর করা হয়েছে। তার পরেও তৃণমূল ভাল লড়াই করেছে। ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের অভিযোগ, ভারতে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের নির্বাচন হয়নি। আমরা লড়াই চালিয়েছি। এখানে বুথ দখল করে ছাপ্পা মারা হয়েছে।

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য