কেরালা আসনে তৃণমূলের হয়ে উপনির্বাচনে লড়বেন পিভি আনোয়ার

Share:

নিজস্ব প্রতিবেদন, তিরুবনন্তপুরম: আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে বেজেছে উপনির্বাচনের দামামা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় ওই আসনে উপ নির্বাচন হতে চলেছে। তাই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এরাজ্য ছাড়াও গুজরাতের দুটি, কেরলের একটি ও পাঞ্জাবের একটি আসনে এই উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) রাজ্য আহ্বায়ক পি ভি আনোয়ার রবিবার ঘোষণা করেছেন যে তিনি ১৯ জুন অনুষ্ঠিত হতে চলা নীলাম্বুর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তিনি। সোমবার নিজের মনোনয়নপত্র জমা দেবেন পি ভি আনোয়ার।

ের আগে বিধানসভভা নির্বাচনে দুবার জয়ী হয়েছেন তিনি। কিন্তু কখনও উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেননি। রবিবার সকালে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ ঘোষণা করায় আনোয়ার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

দীর্ঘ ভাষণে আনোয়ার বিরোধী নেতা ভি ডি সতীসনকে তীব্র আক্রমণ করে তাঁকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। আনোয়ার অভিযোগ করেন যে যদিও ইউডিএফ ঐক্যবদ্ধভাবে তাঁকে এবং টিএমসিকে ফ্রন্টের অংশ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সতীসন কখনও ফ্রন্টের সিদ্ধান্ত ঘোষণা করতে প্রস্তুত ছিলেন না।

আনোয়ার আরও অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নই সতীসনকে ইউডিএফে অন্তর্ভুক্ত না করার জন্য সতর্ক করেছিলেন। তাঁর কথায়, “যেহেতু সতীসনের নেতৃত্বাধীন ইউডিএফ আমাদের সামনে দরজা বন্ধ করে দিয়েছে, তাই তৃণমূল কংগ্রেসের আর কোনও বিকল্প নেই। সেই জন্যই আমরা নির্বাচনে লড়তে যাচ্ছি। আমি আগামীকাল মনোনয়ন জমা দেব।”

গত বছর মুখ্যমন্ত্রী বিজয়ন এবং ক্ষমতাসীন সিপিআই (এম) এর সাথে মতবিরোধের কারণে আনোয়ার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এর আগে, বিজেপি উপনির্বাচনের জন্য মোহন জর্জকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করে। উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা সিপিআই (এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এম স্বরাজ এবং কংগ্রেসের মনোনীত আর্যদান শৌকথের মধ্যে। উপনির্বাচনের তারিখ ১৯ জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো