ফের রক্তাক্ত শেয়ারবাজার, একদিনে ১২৩৫ পয়েন্ট পড়ল সেনসেক্স, গায়েব ৭ লক্ষ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গলেই অমঙ্গল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই রক্তাক্ত দালাল স্ট্রিট। মঙ্গলবার (২১ জানুয়ারি) একদিনেই ১,২৩৫ সূচক খোয়াল সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ২৯৯ পয়েন্ট। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো মুখ থুবড়ে পড়েছে। একদিনেই লগ্নিকারীদের পকেট থেকে গায়েব হয়েছে ৭ লক্ষ কোটি টাকা।

অথচ এদিন বাজার খোলার সময়ে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি খানিকক্ষণের মধ্যেই রক্তাক্ত হবে শেয়ারবাজার। আগের দিন অর্থা‍ৎ সোমবার (২০ জানুয়ারি) ৭৭,০৭৩.৪৪ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে ৭৭ হাজার ২৬১.৭২ সূচক নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। গোঁত্তা খেয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। মূলত নিফটির ব্যাঙ্কিং ক্ষেত্রে ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। মাঝে ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়ানোয় আশার আলো দেখছিলেন লগ্নিকারীরা। কিন্তু দুপুরে ফের ইউ টার্ন নিয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি।

শেষ পর্যন্ত ১,২৩৫.০৮ সূচক খুঁইয়ে ৭৫,৮৩৮.৩৬ সূচক নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৭,৩৩৭ দশমিক ৩৬ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭৫ হাজার ৬৪১ দশমিক ৮৭ পয়েন্ট। নিফটি একদিনে কমেছে ২৯৯ দশমিক ৪৫ সূচক বা ১.৩৭ শতাংশ। রক্তক্ষরণের আঘাত এড়িয়ে কোনও ক্রমে ২৩ হাজারের উপরে টিকে যেতে পেরেছে। এদিন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই কমেছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল