NEET-PG ভর্তির সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

নতুন নিয়ম কার্যকর হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা যখন লাফিয়ে বাড়ছে, সেই সময় সুপ্রিম কোর্টের রায়ে মিলল স্বস্তি।

নিট-পিজি-তে -২০২১-২২ সালে ভর্তির জন্য সবুজ সংকেত দিল সর্বোচ্চ আদালত। বহাল রাখল কেন্দ্রের আসন সংরক্ষণের সিদ্ধান্ত। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, মোট আসনের মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ আসন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষণ রাখতে হবে। পাশাপাশি যে সব পরিবারের আয় বছরে আট লক্ষ, তাঁরাও ভর্তি হতে পারবেন। তবে তাঁদের ভর্তির ক্ষেত্রে কী কী শর্ত আরোপ করা হবে, তা জানা যাবে আগামী ৫ মার্চ। সেদিন এই মামলার শুনানি।

২০২১-২২ সালের নিট-পিজতে ভর্তির প্রক্রিয়া অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আসন সংরক্ষণের কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা রুজু হওয়া তা পিছিয়ে যায়। গত জুলাইয়ে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২০২১-২২ বর্ষে ডাক্তারিতে ২৭ শতাংশ আসন অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত রাখতে হবে। আর মোট আসনের ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে আর্থিকদিক দিয়ে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার এজলাসে মামলা রুজু হয়। সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।  তবে ভর্তির ক্ষেত্রে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, তাদের জন্য আগের নিয়মই বহাল থাকবে। নতুন নিয়ম কার্যকর হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের